এ যেন অবিকল সত্যজিৎ রায়। সেই চাহুনি, হাতে সিগারেট ধরার স্টাইল, এমনকি হাসিটাও যেন পুরোপুরি এক। সম্প্রতি প্রকাশ পাওয়া অনীক দত্তের ‘অপরাজিত’ সিনেমার পোস্টারে অভিনেতা জিতু কামালের লুক ভরকে দেবে যে কাউকে।
ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে জানা যায়, ‘অপরাজিত’ সিনেমায় সত্যজিৎ রায়ের চরিত্রে দেখা যাবে জিতু কামালকে। তবে সত্যজিৎ হয়ে ওঠা তো চাট্টিখানি কথা নয়। এর নেপথ্যে রয়েছে অনেক পরিশ্রমের গল্প।
শুধু শ্রম নয়, জিতুর সত্যজিৎ হয়ে ওঠার নেপথ্যে রয়েছে যন্ত্রণাও। নিজের অঙ্গে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে অভিনেতাকে। জিতুর সত্যজিৎ হয়ে ওঠার অদম্য ইচ্ছাশক্তির কথা জানালেন তাঁর স্ত্রী অভিনেত্রী নবনীতা দাস।
সামাজিক যোগাযোগমাধ্যমে নবনীতা নিজের অ্যাকাউন্টে লেখেন, ‘একটা লুকিয়ে থাকা খবর আজ না বললেই নয়। সবাই সবার দায়িত্ব পালন করেছেন এবং দারুণভাবে ভালো করেছেন। তবে তুমি শুধু অন্যরা দারুণ কাজ করেছেন, এটাতেই নিজেকে সীমাবদ্ধ রেখেছ। এটা তো কথামৃতের তত্ত্ব।’
নবনীতা আরও লিখেছেন, ‘তবে দাঁত থাকতে দাঁতের মর্ম না দিলে তুমি যে পস্তাবে।’ বিশেষ মানুষের আদল নিজের মধ্যে রপ্ত করতে নিজের দাঁতগুলোকেও ঘষে ঘষে, তার ওপর ক্যাপ পরে, সেই বিখ্যাত মানুষের দাঁতগুলোর সমতুল্য করার চেষ্টাতেও পিছপা হওনি তুমি। যে যন্ত্রণা, যে ব্যথা সহ্য করতে দেখেছি, দাঁতের ব্যথা, কী ব্যথা! সেটা যাদের হয় বা হয়েছে তারা জানে। বহু শিল্পী শিল্পের স্বার্থে বহু আত্মত্যাগ করে এসেছেন। আমার মতে, সেগুলোও সামনে আসা দরকার, খুবই দরকার। তাই এই লুকোনো কথাটা তোমায় না জানিয়েই পোস্ট করলাম, তোমার অনিচ্ছা থাকা সত্ত্বেও...।’
আগামী ১৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অনীক দত্তের ‘অপরাজিত’। জিতুর সত্যজিৎ হয়ে ওঠার আখ্যান কতটা সফল, তা দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
সম্প্রতি পোস্টার প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অপরাজিত’র এক ঝলক শেয়ার করেছিল সিনেমা টিম। এতে দেখা যায়, সাদাকালো ফ্রেম। সঙ্গে কাশবন আর রেলগাড়ি। সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র স্মৃতি মনে করিয়ে দিল ‘অপরাজিত’ সিনেমার ছোট্ট ঝলক।

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার চেয়েও বড় ধাক্কা খেয়েছেন নিজের সিনেমার টিমের কাছ থেকে—এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার টিমের বিরুদ্ধে অসহযোগিতা এবং একপর্যায়ে তাঁকে...
১ ঘণ্টা আগে
ভক্ত-শ্রোতাদের জন্য ঝলমলে এক সংগীতসন্ধ্যা নিয়ে আসছেন বাপ্পা মজুমদার। আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাপ্পা গেয়ে শোনাবেন তাঁর জনপ্রিয় গানগুলো। কনসার্টটির আয়োজন করেছে ম্যাভিক্স গ্লোবাল নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।
১ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়ার কারণে চারপাশে এখন ভাইরালের ছড়াছড়ি। ভালো কাজ করে যেমন অনেকে আলোচিত হচ্ছেন, তেমনি ভাইরাল হওয়ার নেশায় অনেকে বিবেকবোধ বিসর্জন দিয়ে নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এর নেতিবাচক প্রভাব পড়ছে সমাজে।
১ ঘণ্টা আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে তাঁদের কাজ, জিতেছে বড় পুরস্কারও। কিন্তু নিজেদের দেশেই চরম রাজনৈতিক রোষ ও নিষেধাজ্ঞার মুখে পড়েছেন দুই ভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতারা। তাঁরা হলেন গাজায় ইসরায়েলি আগ্রাসনের...
২ ঘণ্টা আগে