বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটি থেকে পদত্যাগ করলেন চিত্রনায়ক সাইমন সাদিক। আজ দুপুরে সহসাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন এই নায়ক।
গত শুক্রবার মুক্তি পেয়েছে সাইমন সাদিকের শেষ বাজি সিনেমাটি। একই দিনে মুক্তি পেয়েছে আরও দুটি সিনেমা। একটি দেশের ‘কাগজের বউ’, অন্যটি পশ্চিমবঙ্গের ‘হুব্বা’। তবে নির্মাতা ও প্রযোজকদের অনেকেই বলেছেন, ঈদ ছাড়া একই সপ্তাহে দুইয়ের বেশি সিনেমা মুক্তির নিয়ম নেই। এক সপ্তাহে তিন সিনেমা মুক্তি নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও চুপ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। মূলত এ বিষয়ে শিল্পী সমিতির নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেই পদত্যাগ করেছেন সাইমন।
পদত্যাগপত্রে সাইমন উল্লেখ করেন, ‘সম্প্রতি সমিতির নেওয়া কিছু সিদ্ধান্ত ও নীতির সঙ্গে আমি একমত হতে পারছি না। বিশেষ করে সাফটা চুক্তিতে বিদেশি ভাষার সিনেমা আমানি করে দেশীয় চলচ্চিত্র শিল্পকে হুমকিতে ফেলে বিদেশি সিনেমা মুক্তির প্রেক্ষিতে উদ্ভূত বিতর্কিত পরিস্থিতিতে সমিতির কার্যকরী পরিষদের নিষ্ক্রিয়তা আমার কাছে সমর্থনযোগ্য নয়।’
তিনি আরও লিখেছেন, ‘আমার অভিনীত “শেষ বাজি” চলচ্চিত্রটি ১৯ /০১ /২০২৪ তারিখে মুক্তি পেয়েছে। একই দিনে নিয়ম-নীতি না মেনে বিদেশি আর একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে এবং আমাদের অধিকাংশ সিনেমা হলে প্রদর্শিত হয়েছে। এ কারণে আমাদের চলচ্চিত্র শিল্প এবং আমার ক্যারিয়ার যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু অত্যন্ত হতাশার বিষয়, এ সম্পর্কেও আমাদের সমিতি নীরব রয়েছে। এসব বিষয় নিয়ে মতপার্থক্য থাকায় সমিতির কার্যকরী কমিটিতে থাকা আমি অযৌক্তিক এবং অনুচিত মনে করছি। তাই সহসাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চাইছি।’

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৫ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৬ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৬ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৬ ঘণ্টা আগে