আত্মহত্যা করেছেন ভারতের কন্নড় অভিনেতা সম্পথ জে রাম। গতকাল শনিবার নিজের বাড়িতেই আত্মহত্যা করেন মাত্র ৩৫ বছর বয়সী টেলিভিশনের জনপ্রিয় এ অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে বেঙ্গালুরুর রুরাল জেলার নেলামঙ্গলারে নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
‘অগ্নিসাক্ষী’-র মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন সম্পথ জে রাম। তিনি ‘শ্রী বালাজি ফটো স্টুডিও’-এর মতো বহুল আলোচিত সিনেমায় অভিনয় করেছেন।
গত জানুয়ারিতেই মুক্তি পেয়েছিল সিনেমাটি। সিনেমাটির পরিচালক রাজেশ ধ্রুব সোশ্যাল মিডিয়ায় সম্পথ জে রামের মৃত্যু সংবাদটি জানান। সম্পথের এই আচমকা চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না ইন্ডাস্ট্রির সহকর্মীরা।
‘অগ্নিসাক্ষী’তে একসঙ্গে অভিনয় করেছিলেন সম্পথ জে রাম ও বিজয় সূর্য। বিজয় সূর্য টাইমস অব ইন্ডিয়াকে জানান, ‘অক্ষয় তৃতীয়ার দিন এমন একটা দুঃসংবাদ শুনব দুঃস্বপ্নেও ভাবিনি। শুরুতে ভেবেছিলাম কেউ বুঝি প্র্যাঙ্ক করেছে। অনেককে ফোন করে আমি খোঁজ নিয়ে জানলাম এটা সত্যি। খুবই দুঃখজনক ঘটনা। ওনার মৃত্যু ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করেছে আমাকে’।
মাত্র এক বছর আগেই বিয়ে করেছিলেন সম্পথ জে রাম। পরিবারের এক ঘনিষ্ঠজন জানান, ‘সম্পথের হাতে তেমন কাজ ছিল না, হয়তো এর জেরেই ডিপ্রেশন ভুগছিলেন তিনি। তাই হয়তো এমন একটা চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন’।

নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে
বিশ্বের অন্যতম শীর্ষ সংগীত প্রযোজনা প্ল্যাটফর্ম ‘স্প্লাইস’। লাখ লাখ প্রযোজক, সুরকার ও ডিজে ব্যবহার করেন এই প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন দেশের রয়্যালটি-মুক্ত সংগীত সংগ্রহ পাওয়া যায়, যা আধুনিক ইলেকট্রনিক, পপ, চলচ্চিত্র, নিরীক্ষাধর্মী সংগীত প্রযোজনাসহ নানা আয়োজনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
১ দিন আগে
খাবারের প্রতি আলাদা টান রয়েছে অভিনেত্রী সাফা কবিরের। তিনি যেমন ভোজনরসিক, তেমনি রান্না করতেও ভীষণ পছন্দ করেন। ২০২৩ সালে রমজান মাসজুড়ে নিজের ইউটিউব চ্যানেলে স্বাস্থ্যকর খাবারের রেসিপি দেখিয়েছিলেন। এবার রমজান উপলক্ষেও নতুন রান্নার অনুষ্ঠান নিয়ে আসছেন ছোট পর্দার এই অভিনেত্রী।
১ দিন আগে
পরিচালক হিসেবে জেমস ক্যামেরনের সাফল্যের কমতি নেই। সর্বকালের দ্বিতীয় সেরা ব্যবসাসফল নির্মাতা তিনি। ১০ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে তাঁর সিনেমাগুলো। পেয়েছেন তিনটি অস্কার, চারটি গোল্ডেন গ্লোবসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তবে সিনেমা বানানোর প্রক্রিয়া শুরু হয় যে কাজটি দিয়ে, সেই চিত্রনাট্য...
১ দিন আগে