নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দুজনই বাংলাদেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখ। ২০১০ সালে ঘর বাঁধেন তাঁরা। এ বছরের ৫ জানুয়ারি তাঁদের সংসারে আসে নতুন অতিথি। মেয়ে ইলহাম নুসরাত ফারুকীকে নিয়ে দারুণ কাটছে তাঁদের দিনগুলো। এরই মধ্যে আজ (১৬ জুলাই) এক যুগ পূর্ণ হলো ফারুকী-তিশার বৈবাহিক সম্পর্কের।
এত দিন মেয়ে ইলহামের কোনো ছবি প্রকাশ্যে আনেননি এ জনপ্রিয় দম্পতি। বিভিন্ন সময়ে ফারুকী কিংবা তিশা সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে ছবি পোস্ট করলেও আড়ালেই রেখেছিলেন ইলহামকে। অবশেষে বিয়ের এক যুগ পূর্তিতে আড়াল ভাঙলেন তাঁরা। প্রকাশ করলেন মেয়ের ছবি।
শনিবার নিজেদের ফেসবুক ওয়ালে আলাদা ক্যাপশনে তিনটি ছবি পোস্ট করেছেন ফারুকী ও তিশা। ফারুকী লিখেছেন, ‘এই বছরটা আমাদের জন্য অদ্ভুত একটা বছর হয়ে থাকবে। এই বছরেই আমাদের জীবনে এসেছে ইলহাম। আবার এই বছরেই চলে গেলেন আমার বাবা। আর এই বছরই আমাদের বিয়ের ১২ বছর পূর্তি হলো। আমাদের মনের অবস্থাটা কী, এটা বোঝানোর মতো জুতসই শব্দ খুঁজতেছিলাম। পাই নাই।’
ফারুকী আরও লেখেন, ‘কত শত স্মৃতি মনে পড়ছে আমাদের এই ১২ বছরের। এই জীবন তো কেবল স্মৃতি জমানোরই খেলা। আশা করি, সামনে আরও মধুর-অম্ল সব স্মৃতি জমা হবে আমাদের ভান্ডারে।
আমাদের যৌথ জীবনের সবচেয়ে সুন্দর ঘটনা ইলহাম। আজকের এই দিনে আমরা ওর ছবি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ওর জন্য দোয়া করবেন।’
আর তিশা লিখেছেন, ‘দেখতে দেখতে বিয়ের ১২ বছর কাটিয়ে দিলাম। এই ১২ বছর সংসার জীবনের সবচাইতে সুন্দর উপহার আমাদের কন্যা ইলহাম নুসরাত ফারুকী। আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

সিনেমাটি থেকে আকস্মিকভাবে সরে দাঁড়িয়েছে আমাজন এমজিএম স্টুডিওস। অস্কার মনোনীত পরিচালক লুকা গুয়াদাইনিনো পরিচালিত এবং অ্যান্ড্রু গারফিল্ড অভিনীত সিনেমাটির শুটিং শেষ হয়ে যাওয়ার পর এই সিদ্ধান্ত এল।
১ ঘণ্টা আগে
বক্স অফিসে রেকর্ড গড়েছে মারাঠি সিনেমা ‘দেউল ব্যান্ড ২’। এই সাফল্যের পেছনে পর্দার অন্তরালে বড় ভূমিকা রেখেছেন শাহরুখ খান। সিনেমাটি মুক্তির ঠিক আগমুহূর্তে এক বড় সংকট থেকে নির্মাতাদের বাঁচিয়েছিলেন তিনি।
১ ঘণ্টা আগে
বিরতি কাটিয়ে ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম। ২১ জুন ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। এতে মিম অভিনীত চরিত্রের নাম অনন্যা। ‘পরাণ’ সিনেমায়ও তাঁর চরিত্রের নাম ছিল অনন্যা। নাম এক হলেও চরিত্র দুটি একেবারে ভিন্ন। ওয়েব ফিল্মটি নিয়ে মিমের সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১২ ঘণ্টা আগে
বাবা দিবস উপলক্ষে তৈরি হয়েছে নাটক ‘বাবার ডায়েরি’। পারিবারিক, সামাজিক ও অনুপ্রেরণামূলক গল্পে নির্মিত এই নাটকে বাবার চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম। তাঁর চরিত্রের নাম আনিস; যে নিজের সুখ-দুঃখ, অনুভূতি ও না-বলা কথাগুলো লিখে রাখে একটি ডায়েরির পাতায়। জীবনের শেষ সময়ে এসে নিজের সন্তান...
১২ ঘণ্টা আগে