দিলশাদ নাহার কনা, সংগীতশিল্পী
একটা সময় এতটাই ব্যস্ত ছিলাম যে দাদাবাড়ি যেতেই পারতাম না সময়ের অভাবে। আমাদের পরিবারের রেওয়াজ হল, যেখানেই থাকি না কেন কোরবানির ঈদ গ্রামের বাড়ি গাজীপুরেই করতে হবে সবাইকে। আমরা সারাবছর অপেক্ষা করতাম ঈদুল আজহার জন্য। কিন্তু করোনা গত দুই বছরের সব রেওয়াজ পাল্টে দিয়েছে। এমনিতে আমি চার দেয়ালের মধ্যে বসে থাকার মানুষ না। লকডাউন ঘোষণার একদিন আগে চলে আসি গাজীপুর, দাদাবাড়িতে। গত পহেলা বৈশাখও সেখানেই কাটিয়েছি।
এবার ঈদ কাটাতে পুরো পরিবার সেখানে চলে যাব। আসলে গাজীপুরে করোনার যে মানসিক চাপ, সেটি অনেকটাই কম। মাস্ক ছাড়া প্রাণ খুলে শ্বাস নেওয়া যায়। এমনিতেই আমাদের বাড়িটি বেশ ফাঁকা জায়গায়। তাই আরও আরাম করে থাকা যায়। এই গ্রামীণ পরিবেশটাই উপভোগ করব ঈদে।
ঈদের ছুটিতে পুরনো বাংলা সিনেমা দেখববিদ্যা সিনহা মিম, মডেল ও চিত্রনায়িকা
একজন প্রকৃত মানুষের কাছে ধর্মবর্ণের ভেদ নেই। পরিবারের সবাইকে নিয়ে এবার ঈদ পালন করব। বাসায় আছেন মা, বাবা আর ড্রাইভার ও গৃহকর্মী। বাসার অনেকেই আছেন মুসলমান। তাঁদেরকে নিয়েই আমরা সব ধরণের উৎসব আয়োজন করি। আমি নতুন ড্রেস নিয়েছি। আসলে এটা উপহার পেয়েছি। সবার জন্য কেনাকাটা করেছি অনলাইনে। ঈদে যেহেতু ঘরেই থাকব, তাই কিছু সিনেমা দেখার পরিকল্পনা আছে। নেটফিক্স, ডিজনি হটস্টার, জি-ফাইভ, হইচইসহ আরও কয়েকটি প্ল্যাটফর্মের গ্রাহক আমি। এসব প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া সিনেমা-সিরিজ দেখি।
ঈদের ছুটিতে এবার ইচ্ছে আছে কিছু বাংলা ক্লাসিক সিনেমা দেখব। রাজ্জাক ও উত্তম কুমারের অন্ধভক্ত আমার বাবা। তাঁর সঙ্গে কিছু সিনেমা দেখব। আরেকটি সিনেমার জন্য খুবই আগ্রহী হয়ে আছি। সালমান খানের ‘রাধে’। আমি বাণিজ্যিক সিনেমা পছন্দ করি। গান থাকবে, মারপিট থাকবে, কমেডি থাকবে—এর বাইরে কি সিনেমা কল্পনা করা যায়! লকডাউন না থাকলে তো ভারতেই চলে যেতাম। বড় পর্দায় ‘রাধে’ দেখার জন্য।
নিজের বাড়ি-শ্বশুরবাড়ি মিলেই ঈদ কাটবেসিয়াম আহমেদ, চিত্রনায়ক
ছোট থেকেই বেশিরভাগ ঈদ বাবা-মায়ের সঙ্গে ঢাকাতেই কেটেছে। এবার করোনার কারণে অন্য কোথাও বের হওয়ার তো প্রশ্নই ওঠে না। তবে এখন যেহেতু আমি বিবাহিত। ফলে এখনকার ঈদ আর দুই বছর আগের ঈদ আমার ক্ষেত্রে অনেকটাই আলাদা। নিজের বাড়ির আয়োজন আর শ্বশুরবাড়ির দাওয়াত সমানতালে ব্যালেন্স করতে হয়।
ঈদে ঘরেই থাকব। সেটা কখনো নিজের বাড়ি, কখনো শ্বশুরবাড়ি। শপিংমলে গিয়ে শপিং করাটাকে আমরা সবাই মিলেই না বলেছি। কারণ এখন যে পরিস্থিতি দেশের তাতে জনসংযোগ এড়িয়ে চলাই সবচেয়ে ভালো। করোনামুক্ত পৃথিবী ফিরে পেলে আমরা সবাই অনেক শপিং করতে পারব। ঈদে অনেক আনন্দ করতে পারব।
ঘরে থেকেই খাওয়া-দাওয়া, পরিবারের সঙ্গে হাসি-আড্ডায় স্বাস্থ্যকর সময় কাটাব। এই সময়টা তো আমরা আগে পেতাম না। এখন যেহেতু পাওয়া গেছে, তাই সময়টাকে কাছের মানুষের আরও কাছে যাওয়ার উপযুক্ত সুযোগ বলে মনে করি।
ঈদ কাটবে ফার্মহাউসেনুসরাত ফারিয়া, মডেল ও চিত্রনায়িকা
ঢাকায় করোনার প্রকোপ। তাই এবার আমার ঈদ কাটবে রাজধানী থেকে ১১১ কিলোমিটার দূরের শহর ময়মনসিংহে। গতকালই ময়মনসিংহে চলে এসেছি। এখানে আমাদের ফার্মহাউসে পরিবার নিয়ে ঈদ করব। আমি একটু সময় পেলেই এখানে চলে আসি। এবারের ঈদে আমি নিজের জন্য কিছু কিনিনি। তবে পরিবারের সবার জন্য কিছু উপহার কিনেছি অনলাইনে।
বাসায় থাকলে সিনেমা বা ওয়েব সিরিজ নিয়মিত দেখি। এবার ঈদে ভাবছি নিজের অভিনীত সিনেমাগুলো নতুন করে দেখব। ‘আশিকী’ দিয়েই শুরু করব। কিছু জনপ্রিয় সিরিজ আছে যেগুলো এখনও দেখা হয়নি, সেগুলো দেখব। এর মধ্যে আছে ‘দ্য ফ্যামিলি ম্যান’, ‘মেড ইন হ্যাভেন’ সহ আরও কিছু সিরিজ।
ঈদের ছুটিতে শাবনূরের সিনেমা দেখবপূজা চেরি, মডেল ও চিত্রনায়িকা
‘মাসুদ রানা’ সিনেমায় মারপিট করতে গিয়ে আঘাত পেয়েছি। তারপর থেকে বাসায়ই আছি। আগে যতগুলো সিনেমায় অভিনয় করেছি, সব কটিতেই শাড়ির আঁচল উড়িয়ে চলে এসেছি বলা যায়। এই প্রথম কোনো সিনেমায় বেশ খাটতে হল।
সুস্থ থাকলে ঈদের ছুটিতে দু-একজন বন্ধুর বাসায় অবশ্যই যেতাম। আমাদের বাসায় ঈদ অত বড় পরিসরে পালন না করলেও নতুন কাপড় কিনি। মুসলমান বন্ধু যাঁরা, তাঁরা দাওয়াত দেয়। উৎসবটা তাঁদের সঙ্গে কাটাই। এবার যেহেতু বাসাতেই থাকতে হচ্ছে তাই ভেবে রেখেছি, কিছু পুরনো সিনেমা দেখব।
আমি বাংলা সিনেমার ভক্ত। শাবনূর আমার প্রিয় নায়িকা। তাঁর কয়েকটি সিনেমা দেখব। ‘মিশন এক্সট্রিম’, ‘অপারেশন সুন্দরবন’, ‘অন্তরাত্না’, ‘শান’ —ঈদের সিনেমাগুলো যদি ওটিটিতে মুক্তি পেত তাহলে কত ভালো হত। ঈদে আমার ‘শান’ মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না।
পরের ঈদেও পরিস্থিতি কী হবে কে জানে! শাকিব খানের মতো তারকার সিনেমা (নবাব এলএলবি) যদি ওটিটিতে মুক্তি পায়, তাহলে অন্য সিনেমাগুলো মুক্তি দিলে কী ক্ষতি, বুঝি না!

দ্য মমি ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘দ্য মমি’। গতকাল আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে আমেরিকান ভৌতিক ঘরানার সিনেমাটি। একই দিন থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের সিনেপ্লেক্সেও। লি ক্রোনিন পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন জ্যাক রেনর, লাইয়া কস্তা, মে ক্যালামাউই, নাটালি গ্রেস, ভেরোনিকা ফ্যালকন প্রমুখ।
৫ ঘণ্টা আগে
সাধারণত কোনো সিনেমায় নিজের গান ব্যবহারের অনুমতি দেন না অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন, যিনি বেজবাবা সুমন নামে পরিচিত। তবে রোজার ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় ব্যবহারের জন্য ‘চাইতেই পারো তুমি’ গানটি দিয়ে দেন সুমন। এর কারণ, তানিম নূর তাঁর অন্যতম পছন্দের পরিচালক।
৫ ঘণ্টা আগে
বলিউডের বর্তমান প্রজন্মের অন্যতম প্রতিভাবান ও বহুমুখী অভিনেত্রী সানিয়া মালহোত্রা। ২০১৬ সালে আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ সিনেমা দিয়ে বলিউডে কাজ শুরু করেন। এ বছর ক্যারিয়ারের এক দশক পূর্ণ হচ্ছে তাঁর। এই ১০ বছরে সানিয়া প্রমাণ করতে পেরেছেন, বড় কোনো পারিবারিক ব্যাকগ্রাউন্ড কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের...
৫ ঘণ্টা আগে
টম ক্রুজকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয় ১৯৮৬ সালে মুক্তি পাওয়া ‘টপ গান’। টনি স্কট পরিচালিত এই সিনেমায় এক দুঃসাহসী নেভি ফাইটার পাইলটের চরিত্রে অভিনয় করেন তিনি। আকাশপথে টম ক্রুজের ফাইটের দৃশ্যগুলো সেই সময়ে নতুন উন্মাদনা তৈরি করেছিল। দীর্ঘ ৩৬ বছর পর টপ গানের দুনিয়ায় আবার ফিরে আসেন টম।
৭ ঘণ্টা আগে