নিরাপদে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। আজ দুপুর ১টা ৩০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেট দিয়ে বের হয়ে আসেন তিনি। বিমানবন্দরে নেমে ভক্ত ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে শাকিব খান বলেন, ‘আপনারা সবাই যে আমাকে এত মিস করেছেন, ভালো বেসেছেন, আমি সত্যিই মুগ্ধ। আপনাদের এতদিন আমি ভীষণ মিস করেছি। আমি বিমানে উঠে কিছুক্ষণ পর পর এয়ার হোস্টেসকে জিজ্ঞেস করছিলাম, আর কতক্ষণ লাগবে। আমি নিজেও আপনাদের সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে ছিলাম।’
ঢাকায় ফেরার পর এখন কোন কাজগুলোতে নজর দেবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর শাকিব বলেন, ‘মাত্রই তো দেশে এলাম। আগামীতে কী কাজ করবো তা সময়ই বলে দেবে। তবে এটুকু বলতে পারি স্পেশাল খবর আসছে। সামনে অনেক ভালো ভালো কিছু অপেক্ষা করছে। আমার চেষ্টা ছিল সবসময়ই বাংলা ছবির জন্য কিছু করার। আমাদের বাণিজ্যিক ছবি বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার কাজ করেছি। একটা জিনিস বুঝতে হবে, সিনেমার জন্য ভাষা কোনও ফ্যাক্ট না। কোরিয়ান ছবি, তামিল ছবি, অন্য ইন্ডাস্ট্রির ছবি বিশ্ববাজারে দাপিয়ে বেড়াচ্ছে। আমাদেরও সেদিকটা নিয়ে কাজ করতে হবে।’
নয় মাস পর আমেরিকা থেকে দেশে ফিরলেন তিনি। সেখানে অবস্থান ও কাজ প্রসঙ্গে এই তারকা বলেন, ‘আমার মূল লক্ষ্য ছিল বিশ্ববাজারে বাংলা ছবির ভালো অবস্থান তৈরি করা। এ কারণে একটা ছবির মহরত করেছি নিউ ইয়র্কে। আমেরিকান ক্রু নিয়ে যার কাজ হবে। আরও ইন্টারন্যাশনাল প্রজেক্টসহ নানা কাজ হবে। চাই বিশ্ববাজারে ছড়িয়ে পড়ুক বাংলা ছবি।’
এরপর দুপুরে গুলশানের বাসায় ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। শাকিব বলেন,‘সুখে দুঃখে সবসময় আমি আমার ফ্যানদের পেয়েছি। দেশের মানুষের ভালোবাসা পেয়েছি। আমেরিকা গিয়েও উপলব্ধি করেছি আমাকে বাঙালিরা কতটা ভালোবাসে। আমাকে তারা ভালোবাসে জানতাম, কিন্তু এতটা ভালোবাসে দেশে না থেকে যেন আরও উপলব্ধি হয়েছে। আমাকে তো পারলে ভক্তরা প্লেনের ভেতর থেকে রিসিভ করে। এতটুকু বলবো এই ভালোবাসাকে আমি অনেক শ্রদ্ধা করি। দিনশেষে এইতো আমার পরিবার। সুখবরগুলো খুব দ্রুতই একটা একটা দিতে শুরু করবো। সুখবর শুনে ফ্যানরা আনন্দিত হবেন।’

নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে
বিশ্বের অন্যতম শীর্ষ সংগীত প্রযোজনা প্ল্যাটফর্ম ‘স্প্লাইস’। লাখ লাখ প্রযোজক, সুরকার ও ডিজে ব্যবহার করেন এই প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন দেশের রয়্যালটি-মুক্ত সংগীত সংগ্রহ পাওয়া যায়, যা আধুনিক ইলেকট্রনিক, পপ, চলচ্চিত্র, নিরীক্ষাধর্মী সংগীত প্রযোজনাসহ নানা আয়োজনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
১ দিন আগে
খাবারের প্রতি আলাদা টান রয়েছে অভিনেত্রী সাফা কবিরের। তিনি যেমন ভোজনরসিক, তেমনি রান্না করতেও ভীষণ পছন্দ করেন। ২০২৩ সালে রমজান মাসজুড়ে নিজের ইউটিউব চ্যানেলে স্বাস্থ্যকর খাবারের রেসিপি দেখিয়েছিলেন। এবার রমজান উপলক্ষেও নতুন রান্নার অনুষ্ঠান নিয়ে আসছেন ছোট পর্দার এই অভিনেত্রী।
১ দিন আগে
পরিচালক হিসেবে জেমস ক্যামেরনের সাফল্যের কমতি নেই। সর্বকালের দ্বিতীয় সেরা ব্যবসাসফল নির্মাতা তিনি। ১০ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে তাঁর সিনেমাগুলো। পেয়েছেন তিনটি অস্কার, চারটি গোল্ডেন গ্লোবসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তবে সিনেমা বানানোর প্রক্রিয়া শুরু হয় যে কাজটি দিয়ে, সেই চিত্রনাট্য...
১ দিন আগে