সোমবার দিবাগত মধ্যরাতে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাঁস হয় কিছু ছবি ও ভিডিও। অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে রাজের এসব ভিডিও নিয়ে চলছে সমালোচনা। কারণ, ভিডিওগুলোতে শোবিজের এই চার তারকাই ছিলেন মদ্যপ অবস্থায়। তাঁদের অঙ্গভঙ্গি ও মুখের কথা ছিল কুরুচিপূর্ণ।
এসব ভিডিও ফাঁস হওয়ার পেছনে রাজের স্ত্রী, অভিনেত্রী পরীমণির হাত আছে বলে অভিযোগ করেছেন সুনেরাহ। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন পরীমণি। উল্টো সুনেরাহকে একহাত নিয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে পরীমণি বলেন, ‘সুনেরাহ মেয়েটা আমার নামে কী বলছে, ওর কোনো রাইটই নাই একদম উইদাউট প্রমাণ আমার নামে এসব বলার। রাজ তো পাঁচ দিন ধরে ওর কাছে থাকে। রাজের ফোন ওর কাছে। রাজ কি আমার কাছে থাকে যে আমি ওর ফোন থেকে দিয়ে দেব ছবিগুলো?’
এ ঘটনায় সুনেরাহর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরীমণি। তিনি বলেন, ‘এই মেয়ে কী চায়? বেয়াদব মহিলা। রাজই আমার কাছে নাই, রাজের ফোন কোত্থেকে আসবে আমার কাছে! আর এগুলা আমি কেন করতে যাব, এত লেইম জিনিসপত্র? ওর নাকি এত ভালো ফ্রেন্ড, তাহলে বিয়ের পরে কেন যোগাযোগ রাখে নাই। আর এখন হঠাৎ করে আমার জামাইকে কিনে নিছে কেন? আমার জামাই তো পাঁচ দিন ধরে আমার কাছে থাকে না। ওর সাথে থাকে। কেন থাকে? রাজের ফোন থাকে ওর কাছে। কেন থাকে?’
ছবি ও ভিডিও ফাঁসের সঙ্গে সুনেরাহ জড়িত বলে সন্দেহ করছেন পরীমণি। তিনি বলেন, ‘ওদের ভিডিও, ওদের ছবি দিয়ে আমি কী করব? এগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এগুলো নিয়ে আমি কী কথা বলব? এখন তো আমার মনে হচ্ছে, সমস্ত নাটের গুরু হচ্ছে এই মেয়ে (সুনেরাহ)। নইলে হুট করে তোমার মনে হইলো সেই ভোররাতে তুমি স্ট্যাটাস দিয়ে দিলা, ভোররাতেই ১০ মিনিট না ১৫ মিনিটের মাথায় ভিডিও-ছবি সব ডিলিট হয়ে গেল, এগুলো কোনো প্ল্যান না মনে করছেন? এই মেয়ে জড়িত পুরাপুরিভাবে।’
পুরো ঘটনাকে রাজের সঙ্গে তাঁর সংসার ভাঙার ষড়যন্ত্র বলেই মনে করছেন পরীমণি। তিনি বলেন, ‘একটা চক্র কাজ করতেছে আমার সংসার ভাঙার জন্য। কেউ যদি এ রকম আঙুল তোলে আমার দিকে খালি খালি, আমি কিন্তু সবার নামে মামলা দিব। আর এইসব ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে যদি আমার সংসারে এদিক-ওদিক হইছে, তাইলে সবাই দায়ী থাকবে এর জন্য।’

পারিবারিক গল্প নিয়ে নির্মিত সিরিজ ‘এটা আমাদেরই গল্প’র সমাপ্তি টানতে যাচ্ছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। শেষ পর্বের বিশেষ চমক হিসেবে পর্দায় হাজির হচ্ছেন সংগীতশিল্পী আরফিন রুমি ও দোলা রহমান। ৮ মে বেলা ৩টায় প্রচার করা হবে দেড় ঘণ্টা দৈর্ঘ্যের শেষ পর্বটি।
৫ ঘণ্টা আগে
লন্ডনের রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের ৬ সিনেমা। ১৭ মে পূর্ব লন্ডনের জেনেসি সিনেমা হলে শুরু হবে এ উৎসবের ২৭তম আসর, চলবে ২৩ মে পর্যন্ত। সপ্তাহব্যাপী এই উৎসবে ১০টি দেশের ২৫টির বেশি সিনেমা প্রদর্শিত হবে।
৫ ঘণ্টা আগে
কোচির একদল বন্ধু ঘুরতে যায় কোদাইকানাল। ফিরতি পথে তারা গুনা গুহা দেখতে যায়। নিরাপত্তারক্ষীর চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়ে গুহার অনেক ভেতরে। এই দলের এক সদস্য সুভাষ পা পিছলে ৯০০ ফুট গভীর গর্তে পড়ে যায়। সুভাষকে উদ্ধারের চেষ্টা করতে থাকে বাকি বন্ধুরা।
৫ ঘণ্টা আগে
দীপ্ত টিভিতে ধারাবাহিক নাটক ‘পরম্পরা’র প্রচার শুরু হয় এ বছরের ১ জানুয়ারি। ড্রামা, সাসপেন্স আর রোমান্সে ভরপুর নাটকটি দেখতে দেখতে পৌঁছে গেছে শততম পর্বে। আজ মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে দেখা যাবে পরম্পরা নাটকের ১০০তম পর্ব।
৫ ঘণ্টা আগে