গত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। ফলে অনেকে বিশ্বাস করেন ববিতা অসুস্থ। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। এ ফেসবুক অ্যাকাউন্ট তাঁর নয়। এমনকি, তিনি ফেসবুক ব্যবহার করেন না। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
ববিতা বলেন, ‘আমি ফেসবুক ব্যবহার করি না, এটা আগেও বলেছি। তারপরও ফেসবুক থেকে এমন একটি স্পর্শকাতর খবর ছড়ানো হলো, এতে আমি ভীষণ দুঃখ পেয়েছি। আমি আইনি পদক্ষেপ নিয়েছি এর আগে, কিন্তু আমার ওই ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালায় আর এমন খবর ছড়ায়—তা শনাক্ত করা যায়নি।’
শুধু এবারই প্রথম নয়, এর আগেও একাধিক ভুয়া খবর ছড়ানো হয়েছিল ওই ফেক অ্যাকাউন্ট থেকে। এমনকি মৃত্যুর খবরও ছড়ানো হয়েছিল। ববিতা বলেন, ‘এর আগে আমার মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল ফেসবুকে। চিন্তা করেন, এমন স্পর্শকাতর খবর শোনার পর আমার আত্মীয়স্বজনের মনের কী অবস্থা হয়! আমি আসলে এ বিষয়ে কী করব, বুঝে উঠতে পারছি না। হাল ছেড়ে দিয়েছি।’
অভিনেত্রী মনে করেন, ভুয়া অ্যাকাউন্ট ও গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া দরকার। তিনি বলেন, ‘আমার পরিচিতি কেউ দেখা হলে কখনো কখনো বলে, আপা আমি তো আপনার ফেসবুকে আছি, আপনার সঙ্গে মেসেজে কথা বললাম। আমি অবাক হয়ে বলি, আমার তো ফেসবুক নেই, কার সঙ্গে কথা বলেছেন! এভাবে তো বহু প্রতারণা করছে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে।’
ববিতা জানিয়েছেন, তিনি সুস্থ আছেন, ঢাকার গুলশানের বাসাতেই আছেন।

ভিকি জাহেদের ‘চক্র’ সিরিজ দিয়ে ২০২৪ সালে ওয়েবে যাত্রা শুরু তৌসিফ মাহবুবের। এরপর একই নির্মাতার ‘চক্র ২’-তেও প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। আবারও ভিকির পরিচালনায় ওয়েব সিরিজে অভিনয় করছেন তৌসিফ। ‘প্রাণভোমরা’ নামের সিরিজে তৌসিফের সঙ্গে থাকছেন শ্রেয়সী শ্রেয়া।
৭ ঘণ্টা আগে
এ বছর নতুন প্রযোজনা মঞ্চে এনেছে নাট্যদল স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ। দলটি বলছে, এটি তাদের স্বসচেতনতাসংবলিত আত্মবাচক একটি মেটাথিয়েটার। প্রযোজনাটির নাম ‘আন্তিগোনে, কবর, চাকা ও বেহুলার ভাসানে দাফনহীন বিবিধ লাশের গায়েবানা জানাজা’। নির্মাণ করেছেন সৈয়দ জামিল আহমেদ।
৭ ঘণ্টা আগে
২০১৬ সালে জয় শাহরিয়ারের সুরে প্রথম গেয়েছিলেন পশ্চিমবঙ্গের রূপঙ্কর বাগচী। এরপর আরও কয়েকটি গানে একসঙ্গে পাওয়া গেছে তাঁদের। এবার তাঁদের গাওয়া গান নিয়ে প্রকাশিত হলো অ্যালবাম ‘গানের পথে দেখা’।
৮ ঘণ্টা আগে
নদী ও জলবায়ু বিষয়ে মানুষকে সচেতন করতে ২০২২ সালে ‘নদী রকস’ নামের একটি উদ্যোগ নিয়েছিলেন চিরকুট ব্যান্ডের সুমি। এ উদ্যোগে দেশের সাতটি নদী পদ্মা, বুড়িগঙ্গা, কুশিয়ারা, পশুর, চিত্রা, ডাহুক ও সাঙ্গু নিয়ে গান বানায় সাতটি ব্যান্ড। অনুষ্ঠিত হয় বেশ কয়েকটি কনসার্ট। জলবায়ু, নদী, সংগীত ও তারুণ্যকে এক করতে...
৯ ঘণ্টা আগে