তারকা মা-বাবার সন্তানেরাও যেন তারকা হয়ে ওঠেন অনিবার্যভাবে। মা–বাবার সঙ্গে সঙ্গে তাঁদের পিছু পিছুও ঘোরে ক্যামেরা। তারকা মা–বাবার সন্তানেরা যা–ই করেন, তা–ই হয়ে যায় সংবাদের শিরোনাম। আর তাই অনেকের চেয়ে সহজেই বলিউডে জায়গা করে নেন তাঁরা। এই বছরও একঝাঁক স্টারকিডের দেখা মিলবে বলিউডে।
গত কয়েক মাসে কয়েকজন তারকা-সন্তান বিভিন্ন সিনেমা ও সিরিজে নাম লিখিয়েছেন। এর মধ্যে জয়া আখতারের হাত ধরে বলিউডে পা রাখছেন শাহরুখের কন্যা সুহানা। কয়েক দিন ধরে এমন খবরেই সয়লাব হয়ে গেছে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম। কমিক গল্প ‘আর্চি’কে পর্দায় রূপ দিতে চান জয়া আখতার। যেখানে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সুহানা। তবে শোনা যাচ্ছে, সুহানা ছাড়াও আরও দুজনের অভিষেক ঘটবে এই সিরিজে। সেই তালিকায় নাম এসেছে শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। এই সিরিজে অভিনয় করার কথা ছিল সাইফ আলী খান-অমৃতার ছেলে ইব্রাহিমেরও। কিন্তু ইব্রাহিম আলী খান পর্দার সামনে নয়, পর্দার পেছনেই আপাতত কাজ করতে ইচ্ছুক। করণ জোহরের নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে সহপরিচালক হিসেবে কাজ করছেন তিনি।
অন্যদিকে সঞ্জয় কাপুর-মাহিপ কাপুরের মেয়ে সানায়া কাপুরের অভিষেক হচ্ছে করণ জোহরের হাত ধরে। জুলাই মাস থেকে এই ছবির শুটিং শুরু হয়েছে বলে জানা যায়। তবে সানায়ার বিপরীতে নায়ক কে, বা ছবির নাম কী, সে সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
আদিত্য চোপড়ার হাত ধরে যশরাজ ফিল্মসের একটি ছবিতে অভিষিক্ত হচ্ছেন অনন্যা পান্ডের চাচাতো ভাই আহান পান্ডে। রাজ কাপুরের নাতি, কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুরের অভিষেক হচ্ছে ‘ফারাজ’ ছবি দিয়ে।
মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমশি চক্রবর্তী বলিউডে অভিষেক করতে চলেছেন, এ আর নতুন খবর নয়। রাজকুমার সন্তোষী পরিচালিত ‘ব্যাড বয়’ ছবিতে এ বছরই দেখা যাবে তাঁকে। বলিউডে অভিষেক হচ্ছে সুনীল শেঠির ছেলে আহানেরও। সাজিদ নারিয়েদওয়ালার নতুন ছবি ‘তাড়াপ’-এ তাঁরা সুতারিয়ার সঙ্গে জুটি বেঁধে প্রথম কাজ করছেন। ২০১৮ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার তেলুগু ছবি ‘আর এক্স’ ছবির হিন্দি রিমেক এ ছবি।
জনপ্রিয় টিভি সিরিয়াল অভিনেত্রী শ্বেতা তেওয়ারির মেয়ে পলকের অভিষেক হচ্ছে ‘রোজি’ ছবির মাধ্যমে। এ ছবিটি প্রযোজনা করছেন বিবেক ওবেরয়।
সানি দেওলের বড় ছেলে করণের আগেই অভিষেক হয়েছে। এ বছর অভিষেক হওয়ার কথা রয়েছে তাঁর ছোট ছেলে রাজবীর দেওলের। ববি দেওলের ছেলে আর্যমানকে নিয়ে বলিউডে অনেক দিন ধরে আলোচনা চলছে। শিগগির তাঁকেও দেখা যেতে পারে বলিউডে।
বলিউডের অনেক তারকা-সন্তানই আজ স্বপ্রতিভায় প্রতিষ্ঠিত। উত্তরসূরি হয়ে কখনো ছাড়িয়ে গেছেন পিতা-মাতার অবস্থান। এতটাই যে পিতা-মাতার পরিচয়ের আগে সন্তানের নাম চলে আসে! বলা হয়, ‘তিনি সালমান, আমির, অজয়, হৃতিক কিংবা কারিশমার বাবা’ অথবা ‘কাজল, টুইঙ্কেল, শ্রদ্ধা, শ্রুতি কিংবা আলিয়ার মা’।
আবার বর্তমানের অনেক তারকা বাবা-মাকে ছাড়িয়ে নিজের পরিচয়ে এখনো থিতু হতে পারেননি। মাথার ওপর এখনো আলো ছড়াচ্ছেন তাঁদের তারকা বাবা-মা। অভিষেক, বরুণ, সোনম ও সোনাক্ষির এখনো প্রচ্ছন্নভাবে পাশে থাকেন বাবা-মা।

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৪ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৪ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৪ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৪ ঘণ্টা আগে