গত শুক্রবার ভারতের মুম্বাইয়ে ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে একসঙ্গে জড়ো হয়েছিল গোটা বলিউড। গতকাল শনিবার ছিল এই তারকাখচিত ইভেন্টের দ্বিতীয় দিন। এই দিন বলিউড তারকাদের সঙ্গে সেখানে হাজির হয়েছেন হলিউডের এক ঝাঁক তারকা।
শুধু অংশগ্রহণই নয়, ভারতীয় ঢংয়ে সেজে সবার নজরও কেড়েছেন তারা। শাহরুখ ও সালমান থানের সঙ্গে ছবিও তোলেন তাঁরা।
গতকাল শনিবার ইভেন্টের দ্বিতীয় দিনে উপস্থিত হয়েছিলেন টম হল্যান্ড, জেনডায়া, জিজি হাদিদ, পেনালোপে ক্রুজ এবং রচ পোস এর মতো হলিউড তারকারা। এ ছাড়া একসঙ্গে তুলা তাদের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল।
শাড়ি পরে হাজির হয়েছিলেন জেনডায়া ও জিজি। সোনালি-সাদা জমকালো শাড়ি পরেছিলেন জিজি। তাঁর হাত ভরা চুরি, টেনে বাঁধা চুল সবার নজর কেড়েছে।
অন্যদিকে নেভি ব্লু রঙের সিকুইন শাড়ি আর সোনালি ব্লাউজে জেনডায়াকে দেখে যেকেউ ভারতীয়ই ভাববে। মাঝে সিঁথি করে চুল বেঁধে তিনি হাতে পরেছিলেন চুরি।
স্পাইডারম্যান তারকা টম হল্যান্ড দেখা গেছে পুরো ফরমাল লুকে। কালো স্যুট, বো টাই আর সাদা শার্টে নজর কেড়েছেন সকলের।
হালকা গোলাপি রঙ্গের ফেদার গাউন পরেছিলেন পেনালোপে ক্রুজ। গলায় পরেছিলেন নেকলেস। কপালে তিনি ফেলে রেখেছিলেন চুল।

নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে
বিশ্বের অন্যতম শীর্ষ সংগীত প্রযোজনা প্ল্যাটফর্ম ‘স্প্লাইস’। লাখ লাখ প্রযোজক, সুরকার ও ডিজে ব্যবহার করেন এই প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন দেশের রয়্যালটি-মুক্ত সংগীত সংগ্রহ পাওয়া যায়, যা আধুনিক ইলেকট্রনিক, পপ, চলচ্চিত্র, নিরীক্ষাধর্মী সংগীত প্রযোজনাসহ নানা আয়োজনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
১ দিন আগে
খাবারের প্রতি আলাদা টান রয়েছে অভিনেত্রী সাফা কবিরের। তিনি যেমন ভোজনরসিক, তেমনি রান্না করতেও ভীষণ পছন্দ করেন। ২০২৩ সালে রমজান মাসজুড়ে নিজের ইউটিউব চ্যানেলে স্বাস্থ্যকর খাবারের রেসিপি দেখিয়েছিলেন। এবার রমজান উপলক্ষেও নতুন রান্নার অনুষ্ঠান নিয়ে আসছেন ছোট পর্দার এই অভিনেত্রী।
১ দিন আগে
পরিচালক হিসেবে জেমস ক্যামেরনের সাফল্যের কমতি নেই। সর্বকালের দ্বিতীয় সেরা ব্যবসাসফল নির্মাতা তিনি। ১০ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে তাঁর সিনেমাগুলো। পেয়েছেন তিনটি অস্কার, চারটি গোল্ডেন গ্লোবসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তবে সিনেমা বানানোর প্রক্রিয়া শুরু হয় যে কাজটি দিয়ে, সেই চিত্রনাট্য...
১ দিন আগে