গত এক সপ্তাহে তিনবার হত্যার হুমকি দেওয়া হয়েছে সালমান খানকে। এমন অনেক হুমকি মাথায় নিয়ে কয়েক বছর ধরে কাজ চালিয়ে যাচ্ছেন সালমান। তবে অক্টোবরে তাঁর ঘনিষ্ঠ বন্ধু রাজনীতিবিদ বাবা সিদ্দিকীকে হত্যার পর বেড়েছে হুমকির মাত্রা।
প্রতিবারই মুম্বাই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমে আসে ফোন। দেওয়া হয় প্রাণনাশের হুমকি। কখনো টাকা দাবি করা হয়। যদিও বলিউড ভাইজান সেসব অতটা পাত্তা না দিয়ে শুটিং ঠিকই চালিয়ে যাচ্ছেন।
তবে যেকোনো সময়ের তুলনায় এখন সালমানের নিরাপত্তা অনেকটা বেড়েছে। গত মাসে বিগ বসের শুটিংয়ে তাঁর সঙ্গে ছিলেন ৬০ জনের বেশি নিরাপত্তারক্ষী। এখন হায়দরাবাদে ‘সিকান্দার’ সিনেমার শুটিং করছেন তিনি। পুরো সেট ঢেকে রাখা হয়েছে নিরাপত্তার চাদরে। গত বৃহস্পতিবার আবার হুমকিবার্তা আসায় শুটিংয়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে জানিয়েছে, হায়দরাবাদের যে হোটেলে সালমান শুটিং করছেন, সেটা যেন দুর্গে পরিণত হয়েছে। সালমানের নিরাপত্তা নিশ্চিতের জন্য যত রকমের ব্যবস্থা নেওয়া সম্ভব, সবই রাখা হয়েছে প্রোডাকশন টিমের পক্ষ থেকে। হায়দরাবাদে তিনটি সেটে চলছে সিকান্দারের শুটিং, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ লোকেশন হলো হোটেল।
সেখানে সিনেমার টিম ছাড়াও যেসব অতিথি আসছেন, তাঁদের দুই স্তরের তল্লাশির মধ্য দিয়ে যেতে হচ্ছে। একবার চেক করছে হোটেল কর্তৃপক্ষ, আরেকবার সালমানের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা। এ ছাড়া হোটেলের কর্মীদেরও নিয়মিত চেক করা হচ্ছে।
জানা গেছে, চার স্তরের নিরাপত্তাব্যবস্থা দিয়ে ঘিরে রাখা হয়েছে সালমানকে। তাঁর নিরাপত্তায় নিয়োজিত আছেন ৫০-৭০ জন। এ দলে তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা যেমন আছেন, তেমনি রয়েছেন এনএসজি কমান্ডো ও পুলিশ সদস্যরা। হায়দরাবাদ ও মুম্বাই পুলিশের দুটি দল সর্বক্ষণ নিয়োজিত রয়েছে এ কাজে। আনা হয়েছে সাবেক আধা সামরিক অনেক কর্মীকে। এ ছাড়া সালমানের দীর্ঘদিনের বডিগার্ড শেরা তো রয়েছেনই।
এত নিরাপত্তার কড়াকড়িতে শুটিং যাতে নির্বিঘ্নে হয়, সেদিকেও নজর রয়েছে সালমানের। হায়দরাবাদে তিনি সিকান্দারের দুটি গান ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং করবেন। সেখানে মাসব্যাপী চলবে শুটিং। এতে তাঁর সহশিল্পী হিসেবে আছেন রাশমিকা মান্দানা। এবারই প্রথম সালমানের নায়িকা হয়েছেন রাশমিকা। এ আর মুরুগাদোস পরিচালিত সিকান্দার মুক্তি পাবে আগামী বছর।

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
২০ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
২০ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
২০ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
২০ ঘণ্টা আগে