মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত বলিউড সিনেমা ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। ঈদ উপলক্ষে আগামী ১০ এপ্রিল মুক্তি পেতে যাওয়া সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতারা। এরই মাঝে গতকাল মঙ্গলবার প্রকাশ্যে এসেছে সিনেমাটির ট্রেলার। মুক্তির মাত্র একদিনেই ইউটিউবে সিনেমাটির হিন্দি ভার্সনের ট্রেলার দেখা হয়েছে, কোটি বারের বেশি।
ধুন্ধুমার অ্যাকশন ভুরপুর ট্রেলারে নজর কেরেছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। ট্রেলারেই স্পষ্ট যে সিনেমাটি অ্যাকশনে ভরপুর। আর বাস্তবে অক্ষয় ও টাইগার দুই অভিনেতাই মার্শাল আর্টে দক্ষ। আর এমন দুই অভিনেতা এমন একটা অ্যাকশন প্যাকড সিনেমায় ঠিক কী কী করতে চলেছেন, তা জানতে উদ্গ্রীব সিনেমাপ্রেমীরা।
আলি আব্বাস জাফর পরিচালিত সিনেমাটির ট্রেলারটি প্রকাশ্যে আসার পরই নেটিজনদের প্রশংসা কুড়িয়েছে। ট্রেলারটির প্রশংসা করেছেন বলিউড ভাইজান সালমান খান ও বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফসহ একাধিক বলিউড তারকারা।
আলি আব্বাস জাফরের পরিচালনায় ‘সুলতান’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন সালমান খান। ইনস্টাগ্রামে সিনেমাটির ট্রেলার শেয়ার করে এর প্রশংসা করেছেন বলিউড ভাইজান।
ট্রেলার শেয়ার করে সালমান লিখেছেন, ‘বড়ে মিয়া ছোটে মিয়া, আক্কি (অক্ষয় কুমার) এবং টাইগারের সিনেমাটি ব্যবসায়িক সফলতা পাবে। ট্রেলারটি বেশ ভালো হয়েছে। আলি (আলি আব্বাস জাফর) এটার মাধ্যমে তোমাকে টাইগার এবং সুলতানের রেকর্ড ভাঙতে হবে।’
আলি আব্বাস জাফরের প্রিয় বন্ধুদের একজন ক্যাটরিনা কাইফ। তিনিও পরিচালকের আসন্ন সিনেমার প্রশংসা করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে ট্রেলারটি শেয়ার করে ক্যাটরিনা কাইফ লিখেছেন,—‘বন্ধু আলি আব্বাস জাফর, তোমার জন্য খুব গর্বিত, দারুণ ব্যাপার। অক্ষয় তো আগুন লাগিয়ে দিয়েছে। টাইগার শ্রফও অসাধারণ’।
আলি আব্বাস জাফর পরিচালিত সিনেমাটি মুম্বাই, লন্ডন, আবুধাবি, স্কটল্যান্ড ও জর্ডানে লোকেশনে শুট করা হয়েছে। এতে অক্ষয়-টাইগার ছাড়াও আরও অভিনয় করেছেন—পৃথ্বীরাজ সুকুমারন, সোনাক্ষী সিনহা, মানুসি চিল্লার ও আলিয়া এফ।

গত বছরের অক্টোবরে কানাডার টরন্টোতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ায় প্রিমিয়ার হয় ‘শেকড়’ সিনেমার। সে সময় নির্মাতা প্রসূন রহমান জানিয়েছিলেন, কোনো এক ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এই কোরবানির ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলেন তিনি।
১৪ ঘণ্টা আগে
৭ জুন ছিল প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার লাকী আখান্দের ৭০তম জন্মদিন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ পেল তাঁর সুরে অপ্রকাশিত গান ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’। গোলাম মোর্শেদের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন জয় শাহরিয়ার। এ ছাড়া নতুন সংগীতায়োজনে লাকী আখান্দের জনপ্রিয় গান ‘এই নীল মণিহার’ প্রকাশ করেছে দলছুট।
১৪ ঘণ্টা আগে
চলতি বছরের ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জেতেন শন পেন। কিন্তু নিজের এই তৃতীয় অস্কার জয়ের রাতে অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন না তিনি।
১৪ ঘণ্টা আগে
আবার তৈরি হচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম সফল সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। নতুন নাম দেওয়া হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। গত বছর শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। সব কাজ শেষে এখন মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। ইতিমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।
১৪ ঘণ্টা আগে