ঐশ্বরিয়া রাই বচ্চনকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল ২০১৮ সালে ‘ফ্যানি খান’ ছবিতে। তিন বছরের বিরতির পর আবার পর্দায় ফিরছেন বলিউড তারকা সুন্দরী। মনি রত্নমের তামিল ছবি ‘পুণ্যিয়ানি সেলভান’ দিয়ে পর্দায় কামব্যাক করছেন এই নায়িকা। সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে। আগামী বছরের জুনে মুক্তি পাবে ছবির প্রথম পর্ব। তামিল ভাষার ‘পোন্নিইন সেলবান’ উপন্যাস অবলম্বনে এই ছবির গল্প। এতে ঐশ্বরিয়াকে চোলা সাম্রাজ্যের মন্ত্রী ও কোষাধ্যক্ষ পেরিয়া পাজুবেত্তারাইয়ারের স্ত্রী নন্দিনী চরিত্রে দেখা যাবে।
ঐশ্বরিয়া ছাড়াও ছবিতে চিয়ান বিক্রম, কার্তি, জায়াম রবি, কীর্তি সুরেশ, অমলা পাল, রাশি খান্নার মতো তারকারা অভিনয় করবেন। গুঞ্জন আছে, এই ছবিতে ঐশ্বরিয়া অভিনয় করবেন নেতিবাচক চরিত্রে। মনি রত্নম পরিচালিত ‘ইরুভার’ ছবির মাধ্যমে অভিষেক হয় ঐশ্বরিয়া রাইয়ের। পরে অভিষেক বচ্চনের সঙ্গে জুটি বেঁধে এই পরিচালকের ‘রাবণ’ ও ‘গুরু’ ছবিতে অভিনয় করেন ঐশ্বরিয়া।
শোনা যাচ্ছে আরও কয়েকটি ছবির কথা। এর মধ্যে ‘জেসমিন’, ‘গুলাব জামুন’ ছবিতে অভিনয়ের কথা রয়েছে। ১৯৬১ সালে মুক্তি পাওয়া ক্ল্যাসিক থ্রিলার ‘রাত অর দিন’ ছবির রিমেকেও অভিনয় করতে পারেন এই অভিনেত্রী। যেখানে তাঁকে দেখা যেতে পারে নার্গিস দত্তের জায়গায়।
গত সপ্তাহে প্যারিস ফ্যাশন উইকে একটি জনপ্রিয় কসমেটিকস ব্র্যান্ডের জন্য র্যাম্পওয়াক করেছেন ঐশ্বরিয়া। প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের সামনে এই ফ্যাশন উইকে সাদা গাউনের সঙ্গে গোলাপি রঙের লিপ শেড, খোলা কার্ল চুলে র্যাম্পে হেঁটেছেন ঐশ্বরিয়া। বলিউডের অন্যতম তারকা এ অভিনেত্রী ছাড়াও ওই মঞ্চে ছিলেন অভিনেত্রী হেলেন মিরেন, ক্যাথরিন ল্যাংফোর্ড, গায়িকা ক্যামিলা ক্যাবেলোসহ বহু তারকা।

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৯ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৯ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৯ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
২০ ঘণ্টা আগে