ভৌতিক সিনেমা ‘স্ত্রী টু’ দিয়ে গত বছর নতুন করে আলোচনায় এসেছিলেন শ্রদ্ধা কাপুর। প্রায় ৮০০ কোটি রুপি আয় করে স্ত্রী টু বলিউডের তৃতীয় সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার মর্যাদা পেয়েছে। এর পর থেকেই ভক্তরা অপেক্ষায়, কবে আসবে তাঁর নতুন সিনেমা! কয়েক দিন আগে খবর এসেছিল, ‘তুম্বাদ’খ্যাত পরিচালক রাহি অনীল বারভির নতুন সিনেমায় যুক্ত হয়েছেন শ্রদ্ধা, যেটি প্রযোজনা করবেন একতা কাপুর। তবে বিনোদন ও লাইফস্টাইলভিত্তিক পোর্টাল পিংমুন গতকাল জানিয়েছে, এ সিনেমা থেকে বেরিয়ে এসেছেন শ্রদ্ধা কাপুর।
রাহি অনীল বারভি ও একতা কাপুরের নতুন এই প্রজেক্টটি হওয়ার কথা ছিল থ্রিলার গল্পের। যে চরিত্রে শ্রদ্ধার অভিনয়ের কথা ছিল, সেটিও বেশ চমকপ্রদ। তবে পারিশ্রমিকের বিষয়ে একমত হতে না পেরে সরে এসেছেন অভিনেত্রী। জানা গেছে, স্ত্রী টুর সাফল্যের পর থেকে নিজের পারিশ্রমিক নিয়ে সচেতন হয়েছেন শ্রদ্ধা। নতুন এ সিনেমার জন্য ১৭ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন। একই সঙ্গে লভ্যাংশের ভাগও চেয়েছেন। তবে এত টাকা দিতে চাননি প্রযোজক একতা কাপুর।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, নাম চূড়ান্ত না হওয়া নতুন এই সিনেমায় শ্রদ্ধাকে নিতে বেশ আগ্রহী ছিলেন প্রযোজক একতা। যেহেতু এটিই হবে স্ত্রী টুর পরে শ্রদ্ধার প্রথম সিনেমা, তাই দর্শকদের মধ্যেও অনেক আগ্রহ। কিন্তু পারিশ্রমিকের বিষয়ে বনিবনা হয়নি তাঁদের মধ্যে। প্রযোজক একতার মতে, নারীপ্রধান কোনো সিনেমার জন্য শ্রদ্ধা যে অর্থ দাবি করেছেন, তা অনেক বেশি। এতে সিনেমাটির সামগ্রিক বাজেট অনেক বেড়ে যাবে।
প্রজেক্টটি থেকে শ্রদ্ধা চলে যাওয়ার পর বিকল্প ভাবছেন নির্মাতারা। চরিত্রটি নতুনভাবে সাজাচ্ছেন। আরও কয়েকজন অভিনেত্রীর সঙ্গে এরই মধ্যে আলোচনা করেছেন তাঁরা। পরিচালক রাহি অনীল বারভি এখন নেটফ্লিক্সের ‘রক্ত ব্রহ্মাণ্ড’ সিরিজের কাজ নিয়ে ব্যস্ত। এরপরই অন্য অভিনেত্রী নিয়ে একতা প্রযোজিত নতুন সিনেমাটির কাজ শুরু করবেন।
অন্যদিকে, শ্রদ্ধা অপেক্ষায় আছেন ‘স্ত্রী’ সিরিজের পরবর্তী সিনেমার জন্য। এরই মধ্যে ‘স্ত্রী থ্রি’র ঘোষণা এসেছে। আগামী বছর হবে শুটিং। মুক্তি পাবে ২০২৭ সালের ১৩ আগস্ট। রাজকুমার রাও, অপারশক্তি খুরানা, পঙ্কজ ত্রিপাঠীরা এ পর্বেও শ্রদ্ধার সঙ্গে থাকবেন বলে জানা গেছে।

প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডেসপিকেবল মি’-এর সপ্তম সিনেমা ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’। আগামী ২৮ অক্টোবর পিককে মুক্তি পাবে সিনেমাটি।
১০ ঘণ্টা আগে
জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
১ দিন আগে
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
১ দিন আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
১ দিন আগে