ট্রলের যন্ত্রণায় সামাজিক মাধ্যমে মন্তব্যের ঘর বন্ধ রাখলেও আজ বৃহস্পতিবার বিকেলে ইনস্টাগ্রামে বিয়ের ভিডিও শেয়ার করেছেন সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। গত রোববার তাঁরা বিবাহ নিবন্ধন করেছেন। ভিডিওটিতে সোনাক্ষী এবং জহির ইকবালের ‘অগোছালো ছোট্ট শাদি কা ঘর’–এর কিছু ঝলক রয়েছে।
ভিডিওটির শুরুতে দেখা যায়, নবদম্পতি পরিবারের সঙ্গে বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সারেন। নিবন্ধন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা উল্লাসে মেতে ওঠেন। ভিডিওতে সোনাক্ষীর বাবা–মা শত্রুঘ্ন এবং পুনম সিনহাকেও একঝলক দেখা যায়। এরপর মালাবদলের দৃশ্য এবং বিয়ের প্রতিজ্ঞা বিনিময়।
ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে সোনাক্ষী সিনহা লিখেছেন, ‘পরিবার, বন্ধু, প্রেম, বন্ধুত্ব, হাসি, নির্বোধ মন্তব্য, বাচ্চাদের ছোটাছুটি, খুশির কান্না, উত্তেজনা, ব্লুপার, চিৎকার, মজা, আনন্দ, প্রত্যাশা, স্নায়ু, আবেগ এবং সর্বোপরি বিশুদ্ধ আনন্দ। এটিই ছিল আমাদের অগোছালো ছোট্ট শাদি কা ঘর!’
কয়েক সপ্তাহ ধরে গুজব ও জল্পনা–কল্পনা কাটিয়ে পারিবারিক অনুষ্ঠানে এই দম্পতি বিয়ে সেরেছেন। সোনাক্ষী সিনহা এবং জহির ইকবাল ২০১৭ সাল থেকে প্রেম করছেন। গত রোববার বিকেলে তারই পরিণতি হলো। অনুষ্ঠানে শুধু ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সোনাক্ষী সিনহা এবং জহির ইকবাল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ডাবল এক্সএল–এর সহ–অভিনেতা।
২০১০ সালে সালমান খানের বিপরীতে দাবাং সিনেমা দিয়ে সোনাক্ষী সিনহার বলিউডে আত্মপ্রকাশ ঘটে। তিনি সালমান খানের সঙ্গে দাবাং সিনেমার পরবর্তী দুটি সিরিজেও অভিনয় করেন।
এ ছাড়া এই অভিনেত্রী রাউডি রাঠোর, সান অব সরদার, দাবাং ২, হলিডে: অ্যা সোলজার ইজ নেভার অফ ডিউটি, লুটেরা, ওয়ানস আপন অ্যা টাইম ইন মুম্বাই দোবারা, আর...রাজকুমার, অ্যাকশন জ্যাকসন, কলঙ্ক, ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া, ডাবল এক্সএল এবং মিশন মঙ্গল– এর মতো ছবিতে অভিনয় করেছেন।
সোনাক্ষী সিনহা গত বছর রীমা কাগতির দাহাদ দিয়ে ওয়েব সিরিজে অভিষিক্ত হন। সম্প্রতি সঞ্জয় লীলা বানশালির ম্যাগনাম অপাস হিরামান্ডিতে অভিনয় করেছেন। তাঁকে রিতেশ দেশমুখ এবং সাকিব সেলিমের সঙ্গে হরর কমেডি কাকুদা–তে দেখা যাবে। কাকুদা আগামী ১২ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম জি৫–এ প্রিমিয়ার হবে।

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৪ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৪ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৪ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৪ ঘণ্টা আগে