বোন লোচন ঠাকুরকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে নিউইয়র্কে আছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। আর সেখানেই হয়েছে অভিনেত্রীর স্বপ্নপূরণ। জনপ্রিয় হ্যারি পটার অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফের সাক্ষাৎ পেয়েছেন অভিনেত্রী।
ড্যানিয়েল র্যাডক্লিফের সেলফিতে বোনের সঙ্গে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে অভিনেত্রীকে। নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে সেই ছবি পোস্ট করেছেন ম্রুণাল। অন্য একটি স্টোরিতে অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ড্যানিয়েল ভক্তদের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত। ম্রুণালের পাশে দাঁড়িয়ে তখন তাঁর বোন চিৎকার করছেন, ‘ড্যানিয়েল, আমরা তোমাকে ভালোবাসি।’ সেলফি তোলার ফাঁকেই অভিনেতা তাঁদের উদ্দেশে বলে ওঠেন, ‘আমি জানতাম।’
ভিডিওটির ক্যাপশনে ম্রুণাল লিখেছেন, ‘আর এটাই হয়েছে।’ ড্যানিয়েলের সঙ্গে ম্রুণাল যে সেলফিটি পোস্ট করেছেন, সেখানে অভিনেতার মুখ সাদা মাস্কে ঢাকা ছিল। তবে নিউ ইয়র্কের কোথায় তাঁদের দেখা হয়েছে তা খোলসা করেননি অভিনেত্রী।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র নিজের ছবির প্রচার সারছেন ম্রুণাল। ‘হাই নান্না’ সিনেমার অভিনেতা নানিকে সঙ্গে নিয়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রচারণায় দেখা গেছে অভিনেত্রীকে।

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১ দিন আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১ দিন আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১ দিন আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১ দিন আগে