ছোট পর্দার ‘কুমকুম ভাগ্য’ থেকে এক লাফে ডেমি মুরের সঙ্গে ছবি। তারপর হৃতিক রোশনের সঙ্গে কাজ। ম্রুণাল ঠাকুরের ক্যারিয়ারের বাঁক দেখলে মনে হবে, তিনি যেন লটারি পেয়েছেন! টেলিভিশন সিরিয়াল ‘কুমকুম ভাগ্য’–এর জনপ্রিয় এই অভিনেত্রীর সামনে মুক্তি পাবে ফারহান আখতারের সঙ্গে জুটি হয়ে ‘তুফান’ ছবিটি। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্র অনন্যা। পরিচালক স্ক্রিপ্ট নিয়ে যখন ফারহানের সঙ্গে বসলেন। ফারহান জিজ্ঞেস করলেন, অনন্যা চরিত্রটা কে করছে। পরিচালক জানালেন, খুঁজছি। সঙ্গে সঙ্গে স্ক্রিপ্টে ফারহান লিখে দিলেন ‘ম্রুণাল বেস্ট’। মজার ব্যাপার, এর আগে ফারহানের সঙ্গে কখনো কথা হয়নি ম্রুণালের। তাহলে ফারহানের কেন পছন্দ হলো? ম্রুণালের ‘সুপার থার্টি’ ছবিটি দেখেছিলেন ফারহান। সেই ছবিতে চরিত্রটা এমনই পছন্দ হয়, ম্রুণালকে এই ছবিতে পছন্দ করলেন ছবির অন্যতম প্রযোজক ফারহান।
‘সবকিছুতে আমার কনফিডেন্ট কেমন যেন একটু কম। তাই ওপরওয়ালা এই সিনেমা আমার কপালে লিখেছে। এই সিনেমায় আমি আবার খুব কনফিডেন্ট একটা মেয়ে। ফারহানকে সব সময় কীভাবে মোটিভেট করা যায়, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সেটাই আমার চরিত্র এই সিনেমায়। চরিত্রটা করার আগে আমি বুঝতে পারছিলাম না ব্যক্তিজীবনে বিপরীত এই চরিত্রটা কীভাবে করব। তবে আমার মা খুব সাহায্য করেছেন।’ বললেন ম্রুণাল। সেটা কীভাবে? ‘ক্যারিয়ারে অনেক সময় ভেঙে পড়েছিলাম যে আমি পারব না। কিন্তু তিনি ছিলেন বলে আমি আজ বলিউডের নায়িকা। রাকেশ ওমপ্রকাশ মেহরার মতো পরিচালকের সঙ্গে সিনেমা করতে পারছি। আমার পরিবারের অনেকেই বলেছে যে তুমি পারবে না এই কঠিন পথে হাঁটতে। কিন্তু আমি তো পারলাম।’
ক্যারিয়ারে ছবির সংখ্যা খুব বেশি যোগ হয়নি ম্রুণালের। ‘লাভ সোনিয়া’ ছবির নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক। তার আগে অভিনয় করেছেন দুটি মারাঠি ছবিতে। এরপর জন আব্রাহামের সঙ্গে ‘বাটলা হাউস’, এন্থলজি ফিল্ম ‘গোস্ট স্টোরিজ’। সামনে মুক্তির অপেক্ষায় শহীদ কাপুরের সঙ্গে ‘জার্সি’। বোঝাই যাচ্ছে ম্রুণালের ক্যারিয়ার গ্রাফ।
ম্রুনাল অচিরেই বলিউডের সুপার সেনসেশন হিসেবে বিবেচিত হবেন বলে ধারণা করা হচ্ছে। টেলিভিশনে ম্রুণাল খুবই জনপ্রিয় ছিলেন। সেখানকার অভিজ্ঞতা কি তাঁকে বাড়তি সুবিধা দিয়েছে? ‘হ্যাঁ, আর এর জন্য আমি একতা কাপুরের কাছে কৃতজ্ঞ। টেলিভিশন আমাকে কনফিডেন্ট বানিয়েছে। তাই মনোজ বাজপেয়ির সঙ্গে অভিনয় করার সময় একটুও নার্ভাস হইনি।’

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১ দিন আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১ দিন আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১ দিন আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১ দিন আগে