পনেরো বছরের দাম্পত্যের পর আমির খান–কিরণ রাও বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এ মাসের শুরুর দিকে। তবে তাঁদের পেশাদার সম্পর্কে তাতে কোনো আঁচ পড়েনি। একসঙ্গে তাঁরা ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিং করছেন। সেটের বিভিন্ন ছবি প্রকাশ্যে এনে এবং পাশাপাশি বসে সাংবাদিক সম্মেলন করে হয়তো সেই বার্তা দিতেই চাইলেন তাঁরা। আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিং হয়েছে সারা ভারতজুড়ে। তবে লাদাখে শুটিং করতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে মিস্টার পারফেকশনিস্টকে।
শুটিংয়ের কারণে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছিল আমিরের এই ছবির বিরুদ্ধে। পরে তা অস্বীকার করে আমির বিবৃতি দেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমিরের এই সংবাদ সম্মেলন, মনে করছেন অনেকে। লাদাখের বেশ কয়েকজন পরিবেশ সচেতন মানুষ টুইটারে শুটিংয়ের কারণে সংশ্লিষ্ট এলাকায় জঞ্জাল জমার অভিযোগ তুলেছেন। লাদাখের ওয়াকহা গ্রামে তোলা একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিং চলছে। ভিডিওতে ওই এলাকায় পরিত্যক্ত জিনিসের স্তুপ দেখা যায়। অভিযোগ– শুটিং করতে যাওয়া ওই টিম জায়গাটি নোংরা করেছে।

টুইটারে একজন লিখেছেন, বলিউডস্টার আমির খানের ছবি ‘লাল সিং চাড্ডা’ এই উপহারটা (ময়লার স্তুপ) লাদাখের ওয়াকহা গ্রামের বাসিন্দাদের জন্য রেখে গেছেন। ‘সত্যমেব জয়তে’-তে পরিবেশ পরিচ্ছন্নতা নিয়ে অনেক বড় বড় কথা বলেন আমির খান। কিন্তু যখন নিজেকে তা করতে হয় তখন দেখুন কী অবস্থা হয়।
এরপরই আমির খান শুটিং শেষে এমন সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লাদাখের পর্যটনের বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন আমির ও কিরণ। জানিয়েছেন, তাঁদের ভালো লাগার কথা। আর এমন অভিযোগও অস্বীকার করেন। তবে তারা স্থানীয় জনগনের প্রতি তাদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, স্থানীয়দের সহযোগিতার কারণে তারা সিনেমার শুটিং ভালোভাবে শেষ করতে পেরেছেন।
১৯৯৪-এর মুক্তিপ্রাপ্ত টম হ্যাঙ্ক অভিনীত ‘ফরেস্ট গাম্প’ থেকে অনুপ্রাণিত হয়ে ‘লাল সিং চাড্ডা’ ছবিটি তৈরি হচ্ছে। এতে প্রধান চরিত্রে আছেন আমির খান। সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর। পরিচালনায় আছেন অদ্বৈত চন্দন। আর এর যৌথ প্রযোজক আমির খান ও তার স্ত্রী কিরণ। ‘লাল সিং চাড্ডা’র শুটিং ও মুক্তির তারিখ করোনার কারণে পিছিয়ে গিয়েছিল। পরিস্থিতি ঠিক থাকলে এ বছর ছবিটি মুক্তি পেতে পারে।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৬ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৭ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৮ ঘণ্টা আগে