ঢাকা: মারা গেলেন ভারতের কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং। থেমে গেলো তাঁর জীবনের ‘দৌড়’! বেশ কিছুদিন ধরেই বেশ অসুস্থ ছিলেন তিনি। কোভিড পরবর্তী সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই তিনি মারা যান। ‘ফ্লায়িং শিখ’-এর মৃত্যুতে গভীর শোকের ছায়া ক্রীড়ামহল থেকে শুরু করে বিনোদন জগতেও। এই কিংবন্তি অ্যাথলেটের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে শাহরুখ খান,অক্ষয় কুমার কিংবা প্রিয়াঙ্কা চোপড়ারা।
মিলখা সিং-এর মৃত্যুতে শোকস্তব্ধ ভারত, তবে এই ক্ষতিটা ফারহান আখতারের কাছে একটু বেশি। কিংবদন্তি ভারতীয় দৌড়বিদের মৃত্যুতে ভেঙে পড়েছেন পর্দার মিলখা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলখা সিংয়ের উদ্দেশে হৃদয় নিংড়ানো বার্তা দিয়েছেন ‘ভাগ মিলখা ভাগ’ তারকা।
শনিবার সকালে ইনস্টাগ্রামের দেওয়ালে মিলখা সিংয়ের জন্য খোলা চিঠি লিখলেন ফারহান।
ফারহান লিখেছেন-
প্রিয় মিলখাজি,
আমার হৃদয়ের একটা অংশ এখনও এটা বিশ্বাস করতে রাজি নয় যে আপনি নেই। হয়ত ওটা বড় জেদী, যেটা হয়ত আপনার থেকেই আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এটা আমার মনের সেই অংশটা যা কোনও লক্ষ্য স্থির করলে হাল ছাড়ে না। সত্যিটা হল আপনি সবসময় বেঁচে থাকবেন। কারণ আপনি শুধু একজন বড় মনের, বড় মাপের মাটির মানুষ নন, তার চেয়েও বেশি কিছু। আপনি একটা স্বপ্ন, আপনি একটা ভাবনা.. আপনি সেই বিশ্বাস যা প্রমাণ করে কঠিন অধ্যাবসায় থাকলে মানুষ আকাশও ছুঁতে পারে।
আপনি আমাদের সকলের জীবনকে ছুঁয়ে গেছেন। যাঁরা আপনাকে নিজেদের বাবা কিংবা বন্ধু হিসাবে পেয়েছে, বিশ্বাস করুন সেটা তাঁদের জীবনের সবচেয়ে বড় আর্শীবাদ। যাঁরা পায়নি, তাঁদের কাছে আপনার গল্পটাই অনুপ্রেরণা, সাফল্যের মধ্যেও মানবতার জয়গান তো আপনার জীবন-কাহিনি। আমার হৃদয়ের সবটুকু দিয়ে আপনাকে ভালোবাসি…’
রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত মিলখা সিংয়ের বায়োপিক ‘ভাগ মিলখা ভাগ’-এ নাম ভূমিকায় অভিনয় করেছিলেন ফারহান। দীর্ঘ সময় এই কিংবদন্তির সান্নিধ্যে কাটানোর সুযোগ পেয়েছেন এই বলিউড অভিনেতা, পরিচালক। ‘রক অন’ অভিনেতা ফারহানের ক্যারিয়ারের প্রথম হিট ছবি হলেও ‘ভাগ মিলখা ভাগ’ তাঁর ক্যারিয়ারকে অন্যমাত্রা দিয়েছিল। দর্শক, সমালোচক সকলের মতেই এই ছবিতে ফারহান হয়ে উঠেছিলেন সত্যিকার মিলখা।
মিলখা সিং নিজেও ফারহান আখতারের পারফরম্যান্সে অভিভূত হয়েছিলেন। জানিয়েছিলেন- ‘আমি ঠিক যেমনটা নিজেকে পর্দায় দেখতে চেয়েছিলাম… তেমনটাই দেখলাম। এর পুরো ক্রেডিট পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহরার। ফারহানের মধ্যে উনি আমায় খুঁজে পেয়েছেন, সেটাই সবচেয়ে বড় কথা।’

আজ ৪ সেপ্টেম্বর কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের জন্মদিন। কীভাবে কাটাবেন তিনি আজকের দিনটি, কেমন কাটত আগের জন্মদিন—এসব বিষয় নিয়ে কথা হয় শিল্পীর সঙ্গে। এই সুবাদে জানা গেল তাঁর নতুন গানের খবর। আগামী মাসে যুক্তরাজ্য সফরে যাবেন তিনি, সেটিও জানালেন। সাবিনা ইয়াসমীনের সঙ্গে কথা বলেছেন এম এস রানা
২ ঘণ্টা আগে
বাংলাদেশের চলচ্চিত্রজগতের এক উজ্জ্বল তারকা বুলবুল আহমেদ। তিনি ছিলেন একাধারে অভিনেতা, প্রযোজক ও পরিচালক। আজ প্রয়াত এই শিল্পীর জন্মদিন। এ উপলক্ষে গতকাল বুলবুল আহমেদের শিল্পীজীবনে অর্জিত বিভিন্ন পুরস্কার ও ব্যবহৃত সামগ্রী সংরক্ষণের জন্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভে প্রদান করা হয়।
২ ঘণ্টা আগে
অভিনয়, স্টাইল, ব্যক্তিত্ব ও রোমান্টিক উপস্থিতি দিয়ে অল্প সময়েই দর্শকের মন জয় করেন সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তাঁর আকস্মিক মৃত্যুর খবর পুরো দেশকে স্তব্ধ করে দেয়। প্রিয় নায়ককে হারানোর শোক মেনে নিতে না পেরে একাধিক ভক্ত আত্মাহুতির পথ বেছে নিয়েছিলেন বলেও খবর প্রকাশিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে