ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মহেশ মাঞ্জরেকারের সঙ্গে বলিউডের ভাইজান সালমান খানের সম্পর্ক দীর্ঘদিনের। সেই সম্পর্ক আর বোঝাপড়ার ভিত্তিতে মহেশ মন্তব্য করেছেন, সালমানের বিয়ে না করার ব্যাপারটা নিয়ে তাঁর সমস্যা আছে। তিনি বলেন, দিন শেষে সালমান খান আসলে খুব একা, তাঁর পূর্ণোদ্যমে ফেরার জন্য একজন সঙ্গী খুব দরকার।
সম্প্রতি একটি ভারতীয় বেতারে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন প্রখ্যাত এই চলচ্চিত্র নির্মাতা।
সাক্ষাৎকারে মহেশ বলেন, বিয়ের কথা বললেই সালমান তাঁকে আর পাত্তা দেন না। তবে মহেশ বলেন, তিনি সালমানের চোখে একাকিত্বের বিষাদ দেখতে পান। সালমানের ফেরার জন্য আসলেই একজন সঙ্গী দরকার।
সালমান খানের ব্যক্তিগত জীবন সম্পর্কে মহেশ বলেন, এতোবড় একজন তারকা হওয়া সত্ত্বেও তিনি এক কক্ষের একটি ফ্ল্যাটেই থাকেন। এমনকি যখন কোনো নির্মাতারা তাঁর সঙ্গে দেখা করতে যান তখন তিনি ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসেন। এমনিতেই তাঁর অনেক শুভাকাঙ্ক্ষী আছেন, যারা প্রায়ই তাঁর ওখানে যান। সময় দেন, আড্ডা দেন। কিন্তু সবাই চলে যাওয়ার পর সেখানে এক ধরনের শূন্যতা তৈরি হয়।
গত কয়েক বছর বেশ কয়েকজন নারী তারকার সঙ্গে জড়িয়ে সালমানের নামে বারবার গুঞ্জন উঠেছে। কিন্তু সালমান কখনও আনুষ্ঠানিকভাবে কারো সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ করেননি। সর্বশেষ রোমানীয় টিভি উপস্থাপক (বর্তমানে ভারতীয় নাগরিক) ইউলিয়া ভান্তুরের সঙ্গে তাঁর সম্পর্কের কথা শোনা যাচ্ছে। এ নিয়েও সালমান কখনো মুখ খোলেননি।
মহেশ মাঞ্জরেকারের ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ চলচ্চিত্রে ছোট বোনের স্বামী আয়ুশ শর্মার সঙ্গে সালমানকে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে।

নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে
বিশ্বের অন্যতম শীর্ষ সংগীত প্রযোজনা প্ল্যাটফর্ম ‘স্প্লাইস’। লাখ লাখ প্রযোজক, সুরকার ও ডিজে ব্যবহার করেন এই প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন দেশের রয়্যালটি-মুক্ত সংগীত সংগ্রহ পাওয়া যায়, যা আধুনিক ইলেকট্রনিক, পপ, চলচ্চিত্র, নিরীক্ষাধর্মী সংগীত প্রযোজনাসহ নানা আয়োজনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
১ দিন আগে
খাবারের প্রতি আলাদা টান রয়েছে অভিনেত্রী সাফা কবিরের। তিনি যেমন ভোজনরসিক, তেমনি রান্না করতেও ভীষণ পছন্দ করেন। ২০২৩ সালে রমজান মাসজুড়ে নিজের ইউটিউব চ্যানেলে স্বাস্থ্যকর খাবারের রেসিপি দেখিয়েছিলেন। এবার রমজান উপলক্ষেও নতুন রান্নার অনুষ্ঠান নিয়ে আসছেন ছোট পর্দার এই অভিনেত্রী।
১ দিন আগে
পরিচালক হিসেবে জেমস ক্যামেরনের সাফল্যের কমতি নেই। সর্বকালের দ্বিতীয় সেরা ব্যবসাসফল নির্মাতা তিনি। ১০ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে তাঁর সিনেমাগুলো। পেয়েছেন তিনটি অস্কার, চারটি গোল্ডেন গ্লোবসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তবে সিনেমা বানানোর প্রক্রিয়া শুরু হয় যে কাজটি দিয়ে, সেই চিত্রনাট্য...
১ দিন আগে