ট্রাফিক আইন ভাঙার কারণে জরিমানা গুনলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। সেই সঙ্গে পুলিশ কর্মকর্তাদের আবদার রক্ষার্থে ছবিও তুলতে হয়েছে তাঁকে।
ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলার প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার শেহজাদার মুক্তির আগে, কার্তিক আরিয়ান তাঁর বাবা-মায়ের সঙ্গে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন। মন্দিরের সামনে গাড়ি রেখে প্রার্থনা করতে গিয়েছিলেন কার্তিক। কিন্তু ভুল জায়গায় পার্কিংয়ের অভিযোগে অভিনেতাকে জরিমানা করে মুম্বাই পুলিশ।
সিদ্ধি বিনায়ক মন্দির চত্বরে প্রতিদিন থাকে হাজারো দর্শনার্থীর আনাগোনা। এর পরিপ্রেক্ষিতেই মন্দির থেকে দূরে গাড়ি রাখার আলাদা ব্যবস্থা রয়েছে। কড়া পুলিশি নিরাপত্তায় রক্ষণাবেক্ষণ হয় সেখানের ট্রাফিক ব্যবস্থা। তবে ট্রাফিক আইন ভেঙে মন্দিরের অনেকটা সামনে এনেই গাড়ি রাখেন কার্তিক। আর তাতেই বাধে বিপত্তি।
কার্তিক আরিয়ানের সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘শেহজাদা’ বক্স অফিসে তেমন সুবিধা করতে পারেনি। মুক্তির প্রথম দিনে মাত্র ৬ কোটি রুপির ব্যবসা করে সিনেমাটি। এতে কার্তিকের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন কৃতি শ্যানন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরেশ রাওয়াল, মনীশা কৈরালা, রনিত রয়, রাজপাল যাদব প্রমুখ। রোহিত ধাওয়ান পরিচালিত ও ভূষণ কুমার, আল্লু অরবিন্দ, অমন গিল ও আরিয়ান প্রযোজিত ‘শেহজাদা’ তেলেগু সিনেমা ‘আলা বৈকুণ্ঠপুরমলো’ সিনেমার হিন্দি রিমেক। মূল ছবিটিতে অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও পূজা হেগড়ে।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
১ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৯ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৩ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২১ ঘণ্টা আগে