ঈদ উপলক্ষে আট দিনের বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। চ্যানেলটির ঈদ আয়োজনে থাকছে ৩০টি নাটক, ৮টি টেলিফিল্ম, ১৫টি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রসহ একগুচ্ছ বিনোদনমূলক অনুষ্ঠান। এবারের ঈদে ৭টি সিনেমার টিভি প্রিমিয়ার করবে এটিএন বাংলা। এর মধ্যে উল্লেখযোগ্য শাকিব খানের ‘রাজকুমার’, প্রচারিত হবে ঈদের দিন বেলা ২টা ৩০ মিনিটে। হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, কোর্টনি কফি, তারিক আনাম খান, মাহিয়া মাহি প্রমুখ।
এ ছাড়া ঈদের পরদিন বেলা আড়াইটায় দেখা যাবে শাহ আলম কিরণ পরিচালিত ‘রঙিন সুজন সখি’। অভিনয়ে সালমান শাহ, শাবনূর, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ। ঈদের তৃতীয় দিন একই সময়ে প্রচারিত হবে শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’। অভিনয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শান্ত খান, সাদেক বাচ্চু, সাবেরি আলম, শিবা সানু প্রমুখ। ইফতেখার চৌধুরী পরিচালিত ও সাইমন, ববি, মিশা সওদাগর অভিনীত ‘অ্যাকশন জেসমিন’ দেখা যাবে ঈদের ৪র্থ দিন বেলা ২টা ৩০ মিনিটে।
ঈদের পঞ্চম দিন একই সময়ে দেখা যাবে ‘বুবুজান’। শামীম আহমেদ রনি পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন মাহিয়া মাহি, শান্ত খান, নিশাত, সাবেরী আলম, শিবা সানু প্রমুখ। ষষ্ঠ দিন দেখা যাবে ছটকু আহমেদের ‘আহারে জীবন’। অভিনয়ে ফেরদৌস, পূর্ণিমা, মিশা সওদাগর, সুচরিতা প্রমুখ। ঈদ অনুষ্ঠানমালার শেষ দিন বেলা আড়াইটায় প্রচারিত হবে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘যেমন জামাই তেমন বউ’। অভিনয়ে ডিপজল, মৌ খান, শ্যামল, প্রিয়াংকা জামান, রীনা খান প্রমুখ।

নব্বইয়ের দশকে গতির ঝড় তোলা ‘ডেজ অব থান্ডার’-এর ইঞ্জিন গর্জে উঠছে আবারও। প্রায় চার দশক পর তৈরি হচ্ছে সাড়াজাগানো রেসিং সিনেমাটির সিকুয়েল। প্রথম সিনেমায় টম ক্রুজের বিপরীতে ছিলেন নিকোল কিডম্যান। এবার তাঁর সঙ্গী হচ্ছেন অ্যান হ্যাথাওয়ে।
৯ মিনিট আগে
ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অপরাধভিত্তিক সিরিজ ‘ক্রাইম প্যাট্রল’ এবার হাজির হচ্ছে ভিন্ন এক আবহ নিয়ে। আজ থেকে সনি টিভিতে শুরু হচ্ছে ক্রাইম প্যাট্রলের নতুন সিজন। ‘ক্রাইম প্যাট্রল—ক্রাইম কা কারেন্ট সিজন’ নামের এই সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে।
৩১ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি স্টেট পার্কে ২০২৪ সালের এপ্রিলে ৩০ বছর বয়সী মাইকা মিলারের মরদেহ উদ্ধারের পর থেকেই তাঁর মৃত্যু ঘিরে নানা প্রশ্নের জন্ম নেয়। ঘটনার ১০ দিন পর কর্তৃপক্ষ জানায়, মাইকা আত্মহত্যা করেছেন।
১২ ঘণ্টা আগে
নতুন আয়োজনে আইয়ুব বাচ্চুর ২০ গানে তৈরি ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে চলছে বিতর্ক। এবার আইয়ুব বাচ্চুর গান বিকৃত করার প্রতিবাদ জানিয়ে উত্তরাধিকার অ্যালবামটি বাতিলের দাবিতে চট্টগ্রামে মৌন প্রতিবাদ ও মানববন্ধন করেছে ‘ভয়েস ফর এবি’।
১ দিন আগে