টালিউড অভিনেতা জিৎকে নিয়ে ‘লায়ন’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা রায়হান রাফী। ২০২৪ সালে জিতের জন্মদিনে এই সিনেমার খবরে সিলমোহর দেন ভারতীয় প্রযোজক শ্যামসুন্দর দে। ঘোষণার দুই বছর হতে চললেও মিলছিল না কোনো আপডেট। মাঝে নির্মাতা রাফী জানিয়েছিলেন, বড় আয়োজনে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করায় শুটিংয়ে যেতে বিলম্ব হচ্ছে। অবশেষে লায়ন নিয়ে নীরবতা ভাঙলেন জিৎ, স্পস্ট জানিয়ে দিলেন, লায়নের সঙ্গে তিনি আর নেই।
আজ পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। সাধারণত প্রচারের আড়ালে থাকতে পছন্দ করা এই নায়ক এখন সাক্ষাৎকার দিচ্ছেন সংবাদমাধ্যম থেকে ইউটিউবার—সবাইকে। এমন এক সাক্ষাৎকারে জিৎ জানালেন, লায়ন সিনেমায় আর কাজ করছেন না তিনি।
লায়ন সিনেমা নিয়ে জিৎ বলেন, ‘সিনেমাটি হচ্ছে না। এর পেছনে নানা কারণ আছে। যে প্রযোজক পরিকল্পনা করছিলেন, যাকে ধরেই সিনেমাটি নিয়ে এগোচ্ছিলাম, সে এখন খারাপ সময়ের মধ্যে যাচ্ছে। আর বাংলাদেশ ও ভারতের সম্পর্কটাও খারাপ হয়েছিল। মাঝখানে বাংলাদেশে যে সরকার এসেছিল, তারা বিষয়টি ঠিকঠাক সামলাতে পারছিল না। যখন একটি বিষয় থেমে যায়, তখন সেটি আবার শুরু করতে অনেক সময় লেগে যায়।’
জিৎ জানান, নির্মাতা রায়হান রাফী লায়নের কাজ আবার শুরু করতে চেয়েছিলেন। তবে তাতে রাজি নন তিনি, সেটা সাফ জানিয়ে দিয়েছেন নির্মাতাকে।
লায়ন সিনেমায় জিতের সঙ্গে অভিনয়ের কথা ছিল বাংলাদেশের শরিফুল রাজের। সে সময় নির্মাতা আরও জানিয়েছিলেন, ভারতের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করবে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান। তবে লায়নের কাজ বন্ধের বিষয়ে জিতের এই বক্তব্য আসার পর এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি রাফী।
লায়ন শুটিং ফ্লোরে না গড়ালেও সিনেমা নির্মাণে ব্যস্ত সময় পার করছেন রায়হান রাফী। মুক্তির অপেক্ষায় আছে তাঁর পরিচালিত ‘আন্ধার’। অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার, তানজিকা আমিন প্রমুখ। শিগগির আসবে সিনেমার মুক্তির ঘোষণা।
এ ছাড়া আগামী অক্টোবরে রাফী শুরু করবেন ‘সুড়ঙ্গ ২’ সিনেমার শুটিং। আফরান নিশো অভিনীত সিনেমাটি এ বছরের ডিসেম্বরে মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট।

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা প্রমুখ। পরিচালনা করেছেন ইফফাত জাহান মম।
১২ মিনিট আগে
স্ট্যান্ডআপ কমেডিকে দেশের আনাচকানাচে ছড়িয়ে দিতে এক যুগ ধরে কাজ করছে বাংলাদেশ কমেডি ক্লাব। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন এবার আয়োজন করেছে নতুন কমেডি রিয়েলিটি শো ‘স্কুল অব কমেডি ফাইট’। আগামীকাল রোববার বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শুরু হবে এই আয়োজন।
২ ঘণ্টা আগে
বছরের দুই ঈদ মানেই প্রেক্ষাগৃহে শাকিব খানের সিনেমার দাপট। দর্শক চাহিদার কথা মাথায় রেখে নির্মাতারা আগেভাগেই তাঁর শিডিউল নিয়ে রাখেন। আগামী বছরের দুই ঈদের জন্যও এখন থেকেই প্রস্তুত ঢালিউড সুপারস্টার। রোজার ঈদের সিনেমা চূড়ান্ত হওয়ার পর এবার ঘোষণা এল কোরবানির ঈদের সিনেমার।
২ ঘণ্টা আগে
নতুন সিনেমা ‘লজ্জা’র জন্য নিজেকে রীতিমতো ভেঙে গড়ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত মাসেই জানিয়েছিলেন, চরিত্রের প্রয়োজনে প্রায় ৮ কেজি ওজন কমিয়েছেন তিনি। এবার জানা গেল, পর্দায় চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে ‘ফেশিয়াল রিজুভেনেশন ট্রিটমেন্ট’ও করিয়েছেন এই গ্ল্যামার গার্ল।
২ ঘণ্টা আগে