বিয়ে করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিন তাঁর নতুন জীবনসঙ্গী।
জানা গেছে, গত ২৭ মে পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাঁদের। রাজধানীর একটি অভিজাত এলাকায় নতুন সংসার পেতেছেন রবিন-পূর্ণিমা। বৃহস্পতিবার রাতে বিয়ের খবরটি নিশ্চিত করে পূর্ণিমা জানিয়েছেন,৪-৫ বছর আগে কাজের সূত্রে রবিনের সঙ্গে পরিচয় হয় পূর্ণিমার। বন্ধুত্ব, বিশ্বাস, শ্রদ্ধাবোধ-রবিনের মধ্যে তিনি সবকিছু পেয়েছেন। সেখান থেকে সম্পর্ক মজবুত হয়। এরপর দুই পরিবার থেকে বিয়ের ব্যাপারে আলাপ হয়। পারিবারিকভাবে ছোটখাটো আয়োজনে বাসাতেই হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা।
বিয়ের পর পূর্ণিমাসহ পরিবারের অন্যরা অসুস্থ ছিলেন। কেউ কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এ কারণেই বিয়ের খবর প্রকাশ করতে দেরি হয়েছে বলে জানিয়েছেন চিত্রনায়িকা। চলতি বছরের শেষ দিকে রবিন-পূর্ণিমার বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
পূর্ণিমার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন তিনি। ২০১৪ সালের ১৩ এপ্রিল প্রথম কন্যা সন্তানের মা হন পূর্ণিমা। তাঁর মেয়ের নাম আরশিয়া উমাইজা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১২ ঘণ্টা আগে