Ajker Patrika

৩০০ পর্বে ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’

বিনোদন ডেস্ক
৩০০ পর্বে ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’
‘দেনা পাওনা’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

৩০০ পর্ব পূর্ণ করছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। আজ রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হবে ধারাবাহিকটির বিশেষ এই পর্ব। নাটকের গল্পে দেখা যাচ্ছে, ৫ কোটি টাকার দেনা শোধ করতে না পারলে ভালোবাসার মানুষ, সংসার ও বাবার সম্মান হারাতে হবে পারমিতাকে। বারবার কাঙ্ক্ষিত লক্ষ্যের খুব কাছে গিয়ে ফিরে আসতে হয়েছে তাকে। জড়িয়েছে নিজের ও ইরফানের পরিবারের নানা জটিলতায়। আশিস রায়ের পরিচালনায় ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আজিজুল হাকিম, রোজী সিদ্দিকী, নাজনীন হাসান চুমকি, মনির আহম্মেদ শাকিল, তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ প্রমুখ। প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে দেনা পাওনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জিয়ার নাম না বলায় বিএনপির স্বাধীনতার অনুষ্ঠান বর্জন, ইউএনও বদলি

খারগ দ্বীপের দখলে ভেঙে পড়বে আইআরজিসি, শেষ হবে যুদ্ধ: হোয়াইট হাউস

ইরানের প্রেসিডেন্টের পুত্র ইউসেফ পেজেশকিয়ানের ডায়েরিতে উঠে এল যুদ্ধের চিত্র

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

আমির হামজার বিস্ফোরক মন্তব্য: ‘বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী টুকু নাস্তিক ও ইসলামবিদ্বেষী’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত