ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপাল। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলেন জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডসের অন্যতম সদস্য লি নো। বন্যাদুর্গতদের জরুরি ত্রাণ ও সহায়তার জন্য ১০০ মিলিয়ন ওন ব্যক্তিগত অনুদান দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে তাঁর এজেন্সি জেওয়াইপি এন্টারটেইনমেন্ট।
আন্তর্জাতিক সাহায্য সংস্থা ওয়ার্ল্ড ভিশন কোরিয়ার মাধ্যমে এই অনুদান পাঠিয়েছেন লি নো। ক্ষতিগ্রস্ত অঞ্চলে খাদ্য ও পুষ্টি সহায়তা, অস্থায়ী আশ্রয়স্থল নির্মাণ, বিশুদ্ধ পানি এবং স্যানিটেশন সরঞ্জাম সরবরাহে এই অর্থ ব্যয় করা হবে।
লি নো বলেন, ‘আশা করি আমার এই সামান্য অনুদান কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া মানুষগুলোর জন্য একটু হলেও শক্তির উৎস হবে। আমি আন্তরিকভাবে কামনা করি, ক্ষতিগ্রস্ত মানুষ ও উদ্ধারকর্মীরা যেন দ্রুত তাঁদের স্বাভাবিক শান্তিময় জীবনে ফিরতে পারেন।’
কে-পপ তারকা লি নো নিয়মিত দাতব্যকাজে যুক্ত থাকেন। বিশেষ করে নিজের জন্মদিন এবং বিভিন্ন বিশেষ দিনে মানবিক ও প্রাণী কল্যাণে অনুদান দিয়ে থাকেন তিনি। এ বছরের শুরুর দিকেও প্রাণীদের সুরক্ষায় ২০০ মিলিয়ন ওন দান করেছিলেন। আড়ম্বর এড়িয়ে আড়ালে থেকেই দাতব্য কাজ করতে বেশি পছন্দ করেন লি নো।

পশ্চিমবঙ্গের প্রখ্যাত নির্মাতা গৌতম ঘোষ ও বাংলাদেশি প্রযোজক হাবিবুর রহমান খান এ পর্যন্ত একসঙ্গে তিনটি সিনেমা নির্মাণ করেছেন। ‘পদ্মা নদীর মাঝি’, ‘মনের মানুষ’ ও ‘শঙ্খচিল’-এর পর আরেকটি সিনেমা নিয়ে পরিকল্পনা করছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
ক্যানসার প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রকাশিত হলো ‘মিতু জিতুর গল্প’ শিরোনামের গান। লিখেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক কাজী সালেহীন। সুর ও সংগীত পরিচালনা, মিক্সিং-মাস্টারিংসহ সার্বিক তত্ত্বাবধান করেছেন এস কে সমীর।
৪ ঘণ্টা আগে
অ্যানিমেপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছে ‘পোকেমন’। সম্প্রতি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত পোকেমন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে পোকেমন নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘লালটিপ’খ্যাত নির্মাতা স্বপন আহমেদের সবশেষ সিনেমা ‘পরবাসিনী’। প্রায় ১০ বছর পর নতুন সিনেমা নির্মাণ করছেন তিনি। নাম ‘দ্য অরেঞ্জ’। সম্প্রতি এই সিনেমায় যুক্ত হলেন তৌকীর আহমেদ, ফয়জুল ইয়ামিন ও স্বর্ণালী চৈতি।
১ দিন আগে