Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

বিনোদন ডেস্ক
মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ
‘আলফা’ সিনেমার পোস্টার

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল (বাংলা সিনেমা)

  • মুক্তি: চরকি (২৭ আগস্ট)
  • অভিনয়: দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ
  • গল্পসংক্ষেপ: দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হল কালচার ও ছাত্ররাজনীতির বাস্তবচিত্রকে কেন্দ্র করে তৈরি হয়েছে দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল। উঠে এসেছে বিগত সময়ের অসুস্থ ছাত্ররাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব, আদর্শের টানাপোড়েন এবং তরুণ সমাজের সংগ্রামের বাস্তব প্রতিফলন।

পদাতিক (বাংলা সিনেমা)

  • মুক্তি: জি ফাইভ (২৮ আগস্ট)
  • অভিনয়: চঞ্চল চৌধুরী, মনামী ঘোষ, কোরক সামন্ত
  • গল্পসংক্ষেপ: কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের জীবনী নিয়ে সৃজিত মুখার্জি বানিয়েছেন পদাতিক। মৃণালের জীবনে স্ত্রী গীতার অবদানও তুলে ধরা হয়েছে সিনেমায়।

আলফা (হিন্দি সিনেমা)

  • মুক্তি: নেটফ্লিক্স (২৮ আগস্ট)
  • অভিনয়: আলিয়া ভাট, ববি দেওল, শর্বরী ওয়াগ, অনিল কাপুর
  • গল্পসংক্ষেপ: গোপন একটি সামরিক প্রকল্পে তৈরি করা হয় আলফা সিরাম, যা একজন মানুষকে অতিমানবীয় শক্তি দিতে পারে। সেই সিরামের পরীক্ষামূলক ফল সীতা। ছোটবেলা থেকে সীতাকে গোপনে প্রশিক্ষণ দেন লেফটেন্যান্ট কর্নেল ফতেহ সিং লাখাওয়াত। বছরের পর বছর ধরে ব্যবহৃত হওয়ার পর সীতা জানতে পারে যে যাকে সে নিজের অভিভাবক ও প্রশিক্ষক ভাবত, সেই ফতেহ সিং আসলে ভারতের শত্রু—পাকিস্তানের একজন আইএসআই এজেন্ট, যার আসল নাম জাব্বার খান।

মাইকেল (ইংরেজি সিনেমা)

  • মুক্তি: জিও হটস্টার (২৯ আগস্ট)
  • অভিনয়: জাফর জ্যাকসন, কোলম্যান ডোমিঙ্গো, নিয়া লং ক্যাথরিন
  • গল্পসংক্ষেপ: মাইকেল জ্যাকসনের বায়োপিক এটি। মাইকেলে কেবল পপসম্রাটের সাফল্যগাথা নয়, তুলে আনা হয়েছে তাঁর ব্যক্তিজীবনের অন্ধকার ও তীব্র নিঃসঙ্গতা আখ্যান। সব বাধা পেরিয়ে নিজের আলো দিয়ে কীভাবে গোটা বিশ্বকে দশকের পর দশক মাতিয়ে রেখেছিলেন মাইকেল জ্যাকসন, বায়োপিকে তা ফুটিয়ে তোলা হয়েছে।

দ্য হুইসপার ম্যান (ইংরেজি সিনেমা)

  • মুক্তি: নেটফ্লিক্স (২৮ আগস্ট)
  • অভিনয়: অ্যাডাম স্কট, রবার্ট ডি নিরো, মাইকেল কিটন।
  • মূল গল্প: অ্যালেক্স নর্থ
  • গল্পসংক্ষেপ: সিনেমার গল্প এক সিরিয়াল কিলারকে কেন্দ্র করে। এক হত্যাকারী প্রথমে ছোট ছোট ছেলেদের কাছে গিয়ে ফিসফিস করে কিছু বলে এবং ভয় দেখায়। শেষ পর্যন্ত অপহরণ করে খুন করে। টান টান রহস্যে মোড়া এই সিনেমা।

চুম্বক (হিন্দি সিরিজ)

  • মুক্তি: নেটফ্লিক্স (২৮ আগস্ট)
  • অভিনয়: অতুল কুমার, সন্দীপা ধর, নীনা গুপ্তা, আমাইরা দস্তুর
  • গল্পসংক্ষেপ: একাধিক প্রজন্মের মানুষের জীবন ও সম্পর্কের নানা টানাপোড়েন তুলে ধরা হয়েছে এতে। গল্পে দেখা যাবে, মুম্বাইয়ের এক কলোনিতে পরপর বেশ কয়েকটি পরিবার থাকে। তাদের জীবনের টানাপোড়েন ও কিছু হাসির মুহূর্ত উঠে আসবে গল্পে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত