
মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ এবং সারা দেশে নারীর প্রতি নিপীড়নের প্রতিবাদে দেশজুড়ে চলছে প্রতিবাদ। অপরাধীদের বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের জনগণ। সোশ্যাল মিডিয়াতেও সোচ্চার অনেকে। শোবিজের মানুষেরাও নিজেদের অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছেন। সব ধর্ষণের বিচারের দাবিতে এফডিসির মূল গেটের বাইরে আজ মানববন্ধন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
বিকেল ৪টার দিকে শিল্পী সমিতির অফিসের সামনে থেকে র্যালি নিয়ে বের হন চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা। এ সময় তাঁরা ধর্ষণকারীদের বিরুদ্ধে স্লোগান দেন। এরপর এফডিসির মূল ফটকের বাইরে অবস্থান নেন তাঁরা। সব ধর্ষণের বিচার চেয়ে বক্তব্য দেন শিল্পী সমিতির সহসভাপতি ডি এ তায়েব, অভিনেত্রী রোজিনা প্রমুখ।
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর তাঁর লিখিত বক্তব্যে বলেন, ‘আমরা সবাই অবগত কী ঘটেছে। আমরা সবাই এ ব্যাপারে সোচ্চার। আমরা চাই শিশু ধর্ষণসহ সব ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক; যাতে অন্যরা এই ধরনের অপরাধ করার আগে ১০ বার ভাবে। প্রমাণ সংগ্রহ ও তদন্তপ্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে হবে; যাতে অপরাধীরা রেহাই না পায়। শুধু কঠোর শাস্তি যথেষ্ট নয়; পারিবারিক সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য বলে মনে করি।’

মিশা সওদাগর আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারকে একসঙ্গে কাজ করতে হবে, যেন শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে। আমরা সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের কাছে অনুরোধ জানাই, শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। একটি সভ্য ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। আজকের শিশু ভবিষ্যতের অবলম্বন। সব শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার।’

এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পলি, রুমানা ইসলাম মুক্তি, রত্না, নায়ক জয় চৌধুরী, শিপন মিত্রসহ অনেকে।
এদিকে, আগামীকাল দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশুর প্রতি সহিংসতা, নিপীড়ন এবং ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করবে নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টস গিল্ড বাংলাদেশ। গিল্ডের সভাপতি অভিনেতা ও নির্মাতা শহীদুজ্জামান সেলিম, ফরিদুল হাসান, চয়নিকা চৌধুরী, সাগর জাহান, সকাল আহমেদ, ফিরোজ খানসহ অনেকেই উপস্থিত হয়ে প্রতিবাদ জানাবেন। এই প্রতিবাদ সমাবেশে মিডিয়ার সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে গিল্ড।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৮ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৯ ঘণ্টা আগে