
‘বহুব্রীহি’ নাটকে মায়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন আলেয়া ফেরদৌসী। অভিনয় করেছেন আরও অনেক নাটকে। বর্ষীয়ান এই নাট্যাভিনেত্রীকে এখন আর নিয়মিত অভিনয়ে দেখা যায় না। সম্প্রতি তিনি বাংলাদেশ বেতারের জন্য পরিচালনা করলেন একুশে ফেব্রুয়ারির একটি বিশেষ নাটক। নাম ‘সমান্তরাল’। নাটকটি রচনা করেছেন দেলোয়ার হোসেন দুলাল। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ও উপস্থাপিকা আইনুন নাহার পুতুল। গতকাল বাংলাদেশ বেতারে রেকর্ডিং হয়েছে নাটকটির। ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ বেতারে প্রচারিত হবে।
সমান্তরাল নাটক নিয়ে পুতুল বলেন, ‘একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে নাটকটি। ভীষণ উপভোগ করেছি। আমার পরম সৌভাগ্য যে আমি শ্রদ্ধেয় আলেয়া ফেরদৌসী ম্যাডামের নির্দেশনায় অভিনয় করতে পেরেছি।’
সম্প্রতি ঘোষিত হয়েছে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের নাম। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতেছেন আইনুন নাহার পুতুল। ‘সাঁতাও’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হচ্ছেন তিনি। পুরস্কারপ্রাপ্তির ঘোষণার পর ভক্ত আর প্রিয়জনদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন পুতুল।
পুতুল বলেন, ‘প্রত্যেক শিল্পীরই স্বপ্ন থাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের। কেউ কেউ সারা জীবন অভিনয় করেও এই পুরস্কারের দেখা পান না। আবার কেউ একটি সিনেমায় অভিনয় করেও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। আমি সেই ভাগ্যবানদের একজন। এ জন্য আমি পরিচালক, সহকর্মী আর ভক্তদের প্রতি কৃতজ্ঞ। জীবনের সেরা সময়টা পার করছি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তির পর অনেক কিছুতেই পরিবর্তন আসছে। যেমন বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে আমি খ ক্যাটাগরিতে উন্নীত হয়েছি। হয়তো বিটিভিতেও গ্রেডের পরিবর্তন হবে। হয়তো আগামী দিনে কাজ আরও বাড়বে। তবে আমি সচেষ্ট থাকব, ভালো মানের কাজ করতে।’
বৈশাখী টিভির সরাসরি গানের অনুষ্ঠান ‘বৈশাখী ফোক’ ও ‘গোল্ডেন সং’-এর নিয়মিত উপস্থাপনা করছেন পুতুল। এ ছাড়া অভিনয় করছেন বিটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘আয়নাঘর’-এ।

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচন নিয়ে দেশের মানুষের অনেক আগ্রহ ও প্রত্যাশা। সবার চোখ নির্বাচনের ফলাফলের দিকে। ব্যতিক্রম নয় শোবিজের তারকাদের ক্ষেত্রেও। এই নির্বাচন ও আগামী সরকার নিয়ে শোবিজের মানুষদের প্রত্যাশা নিয়ে এই প্রতিবেদন।
৩ ঘণ্টা আগে
প্রতিবারের মতো এবারও ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। প্রায় দুই যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে এটিএন বাংলায়। প্রতিবারের মতো এবারও ভিন্ন আঙ্গিকের নানা আয়োজনে সাজানো হয়েছে ভালোবাসার বিশেষ এই পাঁচফোড়ন।
৩ ঘণ্টা আগে
স্যার আর্থার কোনান ডয়েলের সৃষ্টি করা কাল্পনিক গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। এ চরিত্র নিয়ে ২০০৯ সালে ‘শার্লক হোমস’ ও ২০১১ সালে ‘শার্লক হোমস: আ গেম অব শ্যাডোস’ নামে দুটি সিনেমা বানান ব্রিটিশ নির্মাতা গাই রিচি। তাতে মূল চরিত্রে অভিনয় করেন রবার্ট ডাউনি জুনিয়র।
৩ ঘণ্টা আগে
প্রায় তিন বছর যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে এই অভিনেত্রীকে নিয়ে সৈয়দ আর ইমন বানিয়েছেন ‘অর্ধাঙ্গিনী’ নামের সিনেমা। যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলেন নির্মাতা। তবে কোনো দেশেই হলমালিকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাননি তিনি।
১ দিন আগে