শুটিংয়ে নিষেধাজ্ঞা

শর্ত সাপেক্ষে তুলে নেওয়া হয়েছে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে আবাসিক এলাকায় শুটিং কার্যক্রমের নিষেধাজ্ঞা। গত শনিবার শুটিং-সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে বৈঠক শেষে উত্তরা ৪ নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি কর্তৃপক্ষ প্রধান শর্ত হিসেবে জানায়, রাত ১১টার আগে শেষ করতে হবে শুটিং। এমনটা মেনে নিয়ে দ্রুত নিয়মনীতি প্রণয়নের কথা জানান শুটিং-সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা।
উত্তরার ৪ নম্বর সেক্টর এলাকায় বর্তমানে তিনটি শুটিং হাউস রয়েছে—লাবণী-৪, লাবণী-৫ ও আপনঘর-২। প্রায় প্রতিদিন লাইট, ক্যামেরা আর নির্মাতা-অভিনেতাদের উপস্থিতিতে মুখর থাকে শুটিং হাউসগুলো। সম্প্রতি সেখানে গভীর রাতে শুটিং হয় একটি মিছিলের দৃশ্যের। হাতে মশাল, মুখে বিপ্লবী স্লোগানে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। অনেকে ঘাবড়ে যান। পরে তাঁরা জানতে পারেন, এটি শুটিংয়ের দৃশ্য। এরপরই নড়েচড়ে বসে উত্তরার ৪ নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি। ২০ জুলাই শুটিং বন্ধের নির্দেশনা দিয়ে নোটিশ জারি করা হয়।
কল্যাণ সমিতির এমন পদক্ষেপের প্রতিবাদ ও নিন্দা জানান নির্মাতা এবং অভিনয়শিল্পীরা। নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘ থেকে জানানো হয়েছিল, সমস্যার সমাধানে আলোচনায় বসবে তারা। গত শনিবার সন্ধ্যায় উত্তরার ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির অফিসে এক সম্মিলিত আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এই সেক্টরের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মূর্তজা আলী, সহসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আনাম হোসেন ও সাকিব আহমেদ, টেলিপ্যাবের সাবেক সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ফরিদুল হাসান, অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব সালেহীন প্রমুখ। আলোচনায় সিদ্ধান্ত হয়, রাত ১১টার পর সেখানে শুটিং করা যাবে না। এ ছাড়া অন্যের অসুবিধা না করে নিয়মতান্ত্রিকভাবে শুটিং করার জন্য প্রয়োজনীয় নিয়মনীতি প্রণয়নের দায়িত্ব নিয়েছে ডিরেক্টরস গিল্ড। শিগগির সেটি লিখিত আকারে নির্মাতাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান ফরিদুল হাসান।
আজকের পত্রিকাকে ফরিদুল হাসান বলেন, ‘উত্তরায় শুটিং নিয়ে যে সমস্যা হয়েছিল, আলোচনার মাধ্যমে তার সমাধান হয়েছে। কল্যাণ সমিতির মূল চাওয়া, নিয়মনীতি মেনে যেন শুটিং করা হয় এবং রাত ১১টার মধ্যে শুটিং শেষ করা হয়। খুব প্রয়োজন হলে হাউসের ভেতরে শুটিং হবে। শুটিংয়ের কারণে যেন কারও অসুবিধা না হয়, কারও ঘুমের ব্যাঘাত না ঘটে, রাস্তায় যেন বিশৃঙ্খলা না হয়। এই নিয়মগুলো আমরা তৈরি করে দেব। এফটিপিও থেকে আগে কিছু নিয়ম দেওয়া আছে। সেগুলো পুনর্বিবেচনা করা হবে।’
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, ‘আলোচনায় প্রধান যে সিদ্ধান্ত হয়েছে, সেটা হলো রাত ১১টার মধ্যে শুটিং শেষ করা। এ ছাড়া সুষ্ঠুভাবে এবং অন্যের অসুবিধা না করে শুটিং করতে প্রয়োজনীয় নিয়মনীতিগুলো লিখিত আকারে তৈরি করে দিতে বলা হয়েছে।’
এর আগে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) থেকে শুটিংসংক্রান্ত নিয়মনীতি করে দেওয়া হয়েছিল নির্মাতাদের। একাধিকবার এসব নির্দেশনা দেওয়া হলেও গুরুত্ব দেননি শুটিং-সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে এবার নির্মাতা-অভিনয়শিল্পীরা নির্দেশনা মেনে চলবেন বলে আশা করছেন ফরিদুল হাসান।

আবার খুশির খবর বলিউডে। দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। প্রথম সন্তান দুয়ার জন্মের দুই বছর পার না হতেই ভক্তদের আবারও সুখবর দিলেন দীপিকা ও রণবীর সিং। আজ ১৯ এপ্রিল মেয়ে দুয়ার হাতে ধরা একটি গর্ভধারণ পরীক্ষার কীটের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দেন অভিনেত্রী।
৮ ঘণ্টা আগে
মুক্তির আগে থেকেই ‘উৎসব’-এর সঙ্গে তুলনা চলছিল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার। নির্মাতা তানিম নূরকেও এই প্রশ্নের জবাব দিতে হয়েছে একাধিকবার। আশাবাদী ছিলেন তানিম। দর্শকের আগ্রহকে নিয়েছিলেন ইতিবাচক হিসেবে। বনলতা এক্সপ্রেস উৎসবকে ছাড়িয়ে যাবে—এমনটাই প্রত্যাশা ছিল তাঁর।
১৩ ঘণ্টা আগে
নগর বাউল ব্যান্ড ছাড়লেন গিটারিস্ট সুলতান রায়হান খান রানা। দেড় দশকের বেশি সময় নগর বাউলে বাজিয়েছেন এই গিটারিস্ট। দেশ-বিদেশের বহু কনসার্টের মঞ্চে জেমসের সঙ্গী ছিলেন তিনি।
১৩ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে পারিবারিক গল্পের ধারাবাহিক নির্মাণে ঝুঁকছেন নাট্য নির্মাতারা। জনপ্রিয়তাও পাচ্ছে নাটকগুলো। এর মধ্যে অন্যতম মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’। পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে