প্রাইম ভিডিওর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজন নিয়ে বড় আপডেট দিলেন পরিচালক দীপক কুমার মিশ্র। ভক্তদের সুখবর দিয়ে তিনি জানিয়েছেন, সিরিজটির পঞ্চম সিজনের শুটিং শেষে এখন সম্পাদনা চলছে। সব ঠিক থাকলে চলতি বছরের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই নতুন সিজনটি মুক্তি পেতে পারে।
পঞ্চায়েতের চতুর্থ সিজনের শেষে ফুলেরা গ্রামের রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। পঞ্চায়েত নির্বাচনে পরাজিত হয়েছে প্রধানজি। তার এই অপ্রত্যাশিত পরাজয়ের পর কীভাবে পুরো গ্রামের প্রেক্ষাপট ও চরিত্রগুলোর জীবনধারা বদলে যাবে, তা নিয়েই সাজানো হয়েছে নতুন সিজন।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে দীপক মিশ্র বলেন, ‘সবার জীবনই এগিয়ে যাবে। নির্বাচন শেষ হলো এবং প্রধানজি হেরে গেল। কিন্তু এই হারের পর তার জীবন কীভাবে কাটছে, গ্রামের অন্য চরিত্রদের জীবন কোন দিকে মোড় নিচ্ছে—সেটাই ফুটিয়ে তোলা হবে। বিশেষ করে একজন পরাজিত প্রধান কীভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ফের স্বাভাবিক জীবনে ফেরে, সেটাও দেখা যাবে নতুন সিজনে।’
শুধু প্রধানজি নয়, ফুলেরা গ্রামের প্রতিটি জনপ্রিয় চরিত্রের জীবনেই আসবে বড় পরিবর্তন। বিশেষ করে মুখ্য চরিত্র সচিব জি অর্থাৎ অভিষেক ত্রিপাঠীর গল্প আরও সামনে এগিয়ে যাবে। এত দিন গ্রাম, চাকরি, রাজনীতি আর ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের মধ্য দিয়ে যে চরিত্রকে দর্শক দেখেছেন, এবার তার জীবনেও নতুন অধ্যায় শুরু হওয়ার ইঙ্গিত দিয়েছেন পরিচালক।
পঞ্চম সিজন দিয়েই কি শেষ হবে পঞ্চায়েত সিরিজের পথচলা? এমন প্রশ্নের জবাবে পরিচালক স্পষ্ট জানিয়ে দেন, না, একদমই তেমন কিছু নয়। অর্থাৎ ফুলেরা গ্রামের গল্প এখনই থেমে যাচ্ছে না, সিজন ৫-এর পর আরও নতুন অধ্যায় আসার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন নির্মাতা।
২০২০ সালের এপ্রিলে প্রাইম ভিডিওতে যাত্রা শুরু করেছিল পঞ্চায়েত। শহরের পরিবেশে বেড়ে ওঠা অভিষেক নামের এক তরুণ বাধ্য হয়ে ফুলেরা নামের এক প্রত্যন্ত গ্রামের পঞ্চায়েত সচিব পদে যোগ দেয়। প্রথমে মানিয়ে নিতে না পেরে ভালো চাকরিতে ফেরার প্রাণপণ চেষ্টা করলেও, ধীরে ধীরে গ্রামের মানুষ ও প্রতিদিনের সরল জীবনযাত্রায় জড়িয়ে পড়ে সে।
গ্রাম্য জীবন, মানুষের মানসিকতা, স্বভাব ও রাজনীতির সহজ-সরল চিত্রায়ণই পঞ্চায়েত সিরিজের মূল আকর্ষণ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সাল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার, সুনীতা রাজওয়ার, পঙ্কজ ঝাঁ প্রমুখ।

আজ ঢালিউডের অকালপ্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান ক্ষণজন্মা এই নায়ক। সালমান শাহর অকালপ্রয়াণে থমকে গিয়েছিল দেশের চলচ্চিত্রাঙ্গন। তাঁর মৃত্যুর সময় শুটিং ও মুক্তির প্রক্রিয়ায় থাকা একাধিক সিনেমা নিয়ে তৈরি হয়েছিল জটিলতা।
২ ঘণ্টা আগে
৪ সেপ্টেম্বর ছিল প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের চতুর্থ মৃত্যুবার্ষিকী। প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান প্রকাশ করলেন মেয়ে কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার। ‘ঘড়ির কাঁটা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন দিঠি আনোয়ার...
৩ ঘণ্টা আগে
শিশু নির্যাতনসংক্রান্ত একটি চ্যাটরুমে যুক্ত থাকার অভিযোগ ওঠার পর মার্কিন টেলিভিশনের আইকনিক গেম শো ‘হুইল অব ফরচুন’-এর ঘোষক জিম থর্নটনকে বরখাস্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সনি পিকচার্স টেলিভিশন।
৩ ঘণ্টা আগে
গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১ দিন আগে