
বলিউডের ‘ন্যাশনাল ক্রাশ’ ও ‘ভাবি টু’ খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি তুষারে ঢাকা ফিনল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ছবি ও ভিডিও শেয়ারও করেছেন। বেশ কিছুদিন ধরে গুঞ্জন ওঠে স্যাম মার্চেন্টের সঙ্গে ডেট করছেন অভিনেত্রী। এবার ঠিক একই রকম কিছু ছবি শেয়ার দিয়েছেন স্যাম। আর এতেই দুইয়ে-দুইয়ে চার মেলান নেটিজেনরা। তবে কী প্রেমিকের সঙ্গে একান্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী?
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ফিনল্যান্ডে অবকাশ যাপনের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন তৃপ্তি। পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, লাল সোয়েটার ও কালো প্যান্টে তৃপ্তি তুষারপাত উপভোগ করছেন এবং বরফের ওপর মজার স্লাইড দিচ্ছেন।
ভিডিওটির ক্যাপশনে তৃপ্তি লিখেছেন, ‘তুষারকণা আর হাসি, আজ জীবনের সবচেয়ে সুখী অধ্যায়গুলোর একটি মনে হচ্ছে।’
তৃপ্তির কথিত প্রেমিক স্যাম মার্চেন্টও তার ইনস্টাগ্রাম স্টোরিতে একই রকম কিছু ভিডিও শেয়ার করেছেন। একটি ভিডিওতে তাকে তুষারপাতের আনন্দ উপভোগ করতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে স্যাম লিখেছেন, ‘মুহূর্ত’। এতেই ইন্টারনেট ব্যবহারকারীরা ধরে নিয়েছেন, তৃপ্তি ও স্যাম একসঙ্গেই ফিনল্যান্ডে রয়েছেন।
সম্প্রতি তৃপ্তি ও স্যামকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে। ডিনার ডেট থেকে শুরু করে রাতের ড্রাইভ—এ বছরের বেশ কয়েকবার তারা শিরোনামে ছিলেন। তবে ত্রিপ্তি এখনো তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

গত বছর একটি সূত্র জানিয়েছিল, তৃপ্তি সম্পূর্ণ সিঙ্গেল। সূত্রটি জানায়, তৃপ্তি-স্যামের সম্পর্কের গুঞ্জন ভিত্তিহীন। তৃপ্তি একেবারেই সিঙ্গেল। কিছু মানুষের কল্পনা একটু বেশি সক্রিয়। বলিউডে এমন গুজব সাধারণ ব্যাপার।

সিনেমার দিক থেকে তৃপ্তি ডিমরির জন্য ২০২৩ ছিল একটি ব্যস্ত ও সফল বছর। সানদীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমাল’ সিনেমায় অভিনয়ের পর তাঁর জনপ্রিয়তার পারদ বেড়ে যায়। এ ছাড়া ‘বুলবুল’ ও ‘কালা’ সিনেমায় অভিনয়ের জন্যও তিনি বেশ প্রশংসিত। এ বছর তৃপ্তি অভিনীত ‘ভুলভুলাইয়া ৩’, ‘ব্যাড নিউজ’ ও ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ মুক্তি পেয়েছে।

অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাস্টিস ফর ইকরা নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম। গতকাল দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ফটকের সামনে এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিনেতা আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথিকে বয়কটের
১ ঘণ্টা আগে
গত শনিবার এক বিধ্বংসী যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যজুড়ে এক ভয়াবহ সংঘাতের সূত্রপাত হয়েছে। ইরান ইতিমধ্যে এই হত্যার চরম প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে এবং অঞ্চলের বিভিন্ন স্থানে পাল
৫ ঘণ্টা আগে
প্রতিবছরের ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ সব ধরনের অর্জন উদ্যাপনের এই বৈশ্বিক দিনটি গানে গানে পালন করবেন দেশের তিন সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল, অন্তরা রহমান ও মাশা ইসলাম। নারী দিবস উপলক্ষে নতুন একটি গান গেয়েছেন তাঁরা।
১৩ ঘণ্টা আগে
ইকরার আত্মহত্যার ঘটনার পর থেকে আলোচনায় তাঁর স্বামী যাহের আলভী ও ইফফাত আরা তিথির সম্পর্ক। আলভী তাঁর সহশিল্পী তিথির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে ছিলেন, এ কারণেই আত্মহত্যা করেছেন ইকরা—এমন অভিযোগ করেছে ইকরার পরিবার ও তাঁর বান্ধবীরা। তবে এ বিষয়ে তিথি জানালেন, আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার....
১৩ ঘণ্টা আগে