
চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র এ বছরের শুরুতে পরপারে পাড়ি জমান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৫ জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। প্রবীর মিত্রকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে তাঁর কাজ সংরক্ষণ করার বিভিন্ন উদ্যোগ নিয়েছে অভিনেতার পরিবার। এর অংশ হিসেবে সম্প্রতি শুরু হয়েছে প্রবীর মিত্রের নামে ওয়েবসাইটের কার্যক্রম।
সম্প্রতি বিএফডিসিতে ‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’র ব্যানারে ঢাকাই সিনেমার প্রয়াত শিল্পীদের স্মরণ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সেখানেই প্রবীর মিত্রের নামে ওয়েবসাইট চালু করার কথা জানান অভিনেতার ছেলে মিথুন মিত্র। অ্যাক্টর প্রবীর মিত্র ডটকম সার্চ করলেই পাওয়া যাবে প্রবীর মিত্র-সম্পর্কিত যাবতীয় তথ্য।

মিথুন মিত্র বলেন, ‘ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সাধারণ মানুষ এখনো আমার বাবা প্রবীর মিত্রকে স্মরণ করেন। এ কারণে সবার কাছে অনেক কৃতজ্ঞ। আমার বাবাকে নিয়ে আমাদের পরিবারের পক্ষ থেকে অনেক পরিকল্পনা আছে। ইতিমধ্যে তাঁর নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। সেখানে তাঁর বিভিন্ন ছবি এবং চলচ্চিত্র সংরক্ষণ করা হবে; যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমার বাবাকে ভালোভাবে জানতে পারে।’
প্রবীর মিত্রের জন্ম ১৯৪১ সালে। স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। ১৯৭১ সালে মুক্তি পাওয়া ‘জলছবি’র মাধ্যমে ঢাকাই সিনেমায় নাম লেখান। দীর্ঘ অভিনয়জীবনে কাজ করেছেন অসংখ্য সিনেমায়। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমা ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’ ইত্যাদি।

চক্র সিজন ১-এর দারুণ সাফল্যের পর ফের দর্শকদের কাছে এল আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ চক্র-২। নতুন রহস্য, নতুন অন্ধকার এবং আরও গভীর মানসিক দ্বন্দ্বের সঙ্গে হাজির ‘চক্র-২ ’, যা মুক্তির পর থেকে দর্শকদের জন্য এক ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিচ্ছে।
৩ ঘণ্টা আগে
ড্যান্স ঘরানার গানে আলাদা পরিচিতি আছে সংগীত পরিচালক ও শিল্পী প্রীতম হাসানের। ক্যারিয়ারের শুরুতে তাঁর ‘বিয়ানসাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’ থেকে ‘কাবাবের হাড্ডি’ গানগুলো ছিল জনপ্রিয়তার তুঙ্গে। ২০২০ সালে কাবাবের হাড্ডি প্রকাশের পর এ ধরনের গান থেকে বিরতির ঘোষণা দেন প্রীতম।
১২ ঘণ্টা আগে
আজ থেকে আরটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’। আওরঙ্গজেবের রচনা ও আলম ভূঁইয়ার সংলাপে নাটকটি পরিচালনা করছেন নজরুল ইসলাম রাজু। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হবে ধারাবাহিকটি।
১২ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার ২৬ বছরে পা রেখেছে চট্টগ্রামের নাট্যদল অ্যাভাঁগার্ড। এ উপলক্ষে গত ১ থেকে ৫ জানুয়ারি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে পাঁচ দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছিল দলটি। তবে শেষ মুহূর্তে উৎসবটি স্থগিত করা হয়। পরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উৎসবটি আয়োজনের পরিকল্পনা করা হলেও...
১২ ঘণ্টা আগে