একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের যাত্রা শুরু হয়েছিল ১৯২৯ সালে। শুরুর দিকে নির্দিষ্ট কিছু বিভাগে পুরস্কার দেওয়া হতো। ধীরে ধীরে সময়ের প্রয়োজনে যুক্ত হয়েছে নতুন বিভাগ। এখন মোট ২৬টি ক্যাটাগরিতে পুরস্কৃত হন শিল্পী, নির্মাতা, কলাকুশলীরা। ২০২৮ সালে আয়োজিত হবে অস্কারের শততম আসর। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের বোর্ড অব গভর্নর গতকাল জানিয়েছে, শততম আসর থেকে অস্কারে যুক্ত হচ্ছে স্ট্যান্ট ডিজাইন বিভাগ। ২০২৭ সালে মুক্তি পাওয়া সিনেমাকে প্রথমবারের মতো এ বিভাগে পুরস্কার দেওয়া হবে।
চিত্রনাট্য, অভিনয়, পরিচালনা, মেকআপ, সম্পাদনা, চিত্রগ্রহণ কিংবা অ্যানিমেশন, ভিএফএক্সের মতোই চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ স্ট্যান্ট ডিজাইন। একটি সিনেমার অ্যাকশন দৃশ্য কীভাবে তোলা হবে, সেটা সাজিয়ে তোলেন স্ট্যান্ট ডিজাইনার। তাঁদের নিপুণ হাতে পূর্ণতা পায় এসব দৃশ্য। ঝুঁকিপূর্ণ দৃশ্যে তাঁরাই নির্মাতাদের ভরসা। কিন্তু অস্কারে এত দিন উপেক্ষিত ছিলেন তাঁরা। এখন থেকে অস্কারে স্ট্যান্ট ডিজাইনের সঙ্গে যুক্ত শিল্পীরাও স্বীকৃতি পাবেন।
স্ট্যান্ট ডিজাইন বিভাগটি অস্কারের তালিকায় যুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নির্মাতা ও প্রযোজক ডেভিড লিচ। স্ট্যান্ট পারফরমার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। ডেভিড লিচের সঙ্গে স্ট্যান্ট কো-অর্ডিনেটর ও ডিজাইনার ক্রিস ও’হারা একাধিকবার দ্য একাডেমি কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন এ ব্যাপারে। কয়েকটি প্রেজেন্টেশন দিয়েছেন তাদের সামনে। তাদের অনবরত চেষ্টার ফলে অবশেষে বিষয়টির গুরুত্ব অনুধাবন করেছে অস্কার কর্তৃপক্ষ, যুক্ত করেছে স্ট্যান্ট ডিজাইন বিভাগ।
একাডেমির সিইও বিল ক্রামার ও প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং এক বিবৃতিতে বলেন, ‘চলচ্চিত্রের ইতিহাসের শুরু থেকেই ফিল্ম মেকিংয়ের গুরুত্বপূর্ণ অংশ স্ট্যান্ট ডিজাইন। আমরা এই প্রযুক্তিগত ও সৃজনশীল শিল্পীদের উদ্ভাবনী কাজতে সম্মান জানাতে পেরে গর্বিত।’ সর্বশেষ অস্কারে যুক্ত করা হয়েছে বেস্ট অ্যাচিভমেন্ট ইন কাস্টিং বিভাগ।

নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১৩ ঘণ্টা আগে
বিশ্বের অন্যতম শীর্ষ সংগীত প্রযোজনা প্ল্যাটফর্ম ‘স্প্লাইস’। লাখ লাখ প্রযোজক, সুরকার ও ডিজে ব্যবহার করেন এই প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন দেশের রয়্যালটি-মুক্ত সংগীত সংগ্রহ পাওয়া যায়, যা আধুনিক ইলেকট্রনিক, পপ, চলচ্চিত্র, নিরীক্ষাধর্মী সংগীত প্রযোজনাসহ নানা আয়োজনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
১৩ ঘণ্টা আগে
খাবারের প্রতি আলাদা টান রয়েছে অভিনেত্রী সাফা কবিরের। তিনি যেমন ভোজনরসিক, তেমনি রান্না করতেও ভীষণ পছন্দ করেন। ২০২৩ সালে রমজান মাসজুড়ে নিজের ইউটিউব চ্যানেলে স্বাস্থ্যকর খাবারের রেসিপি দেখিয়েছিলেন। এবার রমজান উপলক্ষেও নতুন রান্নার অনুষ্ঠান নিয়ে আসছেন ছোট পর্দার এই অভিনেত্রী।
১৯ ঘণ্টা আগে
পরিচালক হিসেবে জেমস ক্যামেরনের সাফল্যের কমতি নেই। সর্বকালের দ্বিতীয় সেরা ব্যবসাসফল নির্মাতা তিনি। ১০ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে তাঁর সিনেমাগুলো। পেয়েছেন তিনটি অস্কার, চারটি গোল্ডেন গ্লোবসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তবে সিনেমা বানানোর প্রক্রিয়া শুরু হয় যে কাজটি দিয়ে, সেই চিত্রনাট্য...
১৯ ঘণ্টা আগে