জাতীয় চলচ্চিত্র পুরস্কার

এত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার ধারণা ছিল এবার বেশির ভাগ বিভাগে পুরস্কার নিয়ে যাবে ‘মুজিব: একটি জাতির রূপকার’। এখন আলোচনাতে নেই সিনেমাটি। শোনা যাচ্ছে, এবার এগিয়ে থাকতে পারে স্বল্প বাজেটের সিনেমাগুলো।
গত নভেম্বরে পুনর্গঠনের পর প্রায় চার মাস ধরে জমাকৃত সিনেমাগুলো দেখেছে জুরি বোর্ড। জানা গেছে, বোর্ড সদস্যরা তাঁদের চূড়ান্ত মতামত ও নম্বর জমা দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ে। মোট ২৮টি ক্যাটাগরিতে দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
নাম প্রকাশে অনিচ্ছুক জুরি বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, এবার আজীবন সম্মাননা পুরস্কার পেতে পারেন যৌথভাবে শবনম ও জাভেদ। সেরা চলচ্চিত্রের পুরস্কার উঠতে পারে গণঅর্থায়নে নির্মিত ‘সাঁতাও’-এর ঘরে। এই বিভাগে আলোচনায় আছে গণঅর্থায়নে নির্মিত আরেক সিনেমা ‘আদিম’।
সেরা পরিচালক হিসেবেও পুরস্কার পেতে পারেন সাঁতাও সিনেমার পরিচালক খন্দকার সুমন। এ তালিকায় আরও আছেন ‘সুড়ঙ্গ’ সিনেমার রায়হান রাফী ও আদিমের পরিচালক যুবরাজ শামীম।
২০২৩ সালে কোরবানির ঈদের সময় মুক্তি পেয়েছিল ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’। সে সময় এই দুই সিনেমার অভিনেতা শাকিব খান ও আফরান নিশোর মধ্য দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। সেরা অভিনেতা বিভাগেও দুই অভিনেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। শোনা যাচ্ছে, খানিকটা এগিয়ে আছেন আফরান নিশো। অভিনেত্রী হিসেবে এগিয়ে আছেন সুড়ঙ্গর নায়িকা তমা মির্জা। তমার সঙ্গে এই বিভাগে সাঁতাওয়ের অভিনেত্রী আইনুন পুতুল ও আদিমের সোহাগীও আছেন সম্ভাব্য তালিকায়।
পার্শ্ব চরিত্র অভিনেতা হিসেবে ‘ওরা ৭ জন’-এর শিবা শানু ও ইমতিয়াজ বর্ষণ এবং খল চরিত্রে ‘প্রহেলিকা’ ও সুড়ঙ্গর অভিনেতা রাশেদ মামুন অপুর নাম শোনা যাচ্ছে।
গানের প্রতিটি বিভাগেই সম্ভাব্য তালিকায় এগিয়ে আছে প্রিয়তমা। সিনেমার ঈশ্বর গানের জন্য গীতিকার সোমেশ্বর অলি, সুরকার প্রিন্স মাহমুদ ও গায়ক রিয়াদের নাম শোনা গেছে। এ ছাড়া একই সিনেমার প্রিয়তমা গানের গায়ক-গায়িকা বালাম ও কোনালের নাম আছে সম্ভাব্য তালিকায়।

২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘লালটিপ’খ্যাত নির্মাতা স্বপন আহমেদের সবশেষ সিনেমা ‘পরবাসিনী’। প্রায় ১০ বছর পর নতুন সিনেমা নির্মাণ করছেন তিনি। নাম ‘দ্য অরেঞ্জ’। সম্প্রতি এই সিনেমায় যুক্ত হলেন তৌকীর আহমেদ, ফয়জুল ইয়ামিন ও স্বর্ণালী চৈতি।
১৮ ঘণ্টা আগে
নতুন ফোঁক গান প্রকাশ করলেন বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি পপ গায়ক আলমগীর হক। চলতি মাসের শুরুতে সোশ্যাল মিডিয়ায় আলমগীর জানিয়েছিলেন, নতুন একটি ফোক গান করছেন। শিগগির প্রকাশ করবেন সেই গান। সেই কথা অনুযায়ী ২৯ আগস্ট তিনি প্রকাশ করলেন তাঁর গাওয়া বাংলা লোকগান।
১৯ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকে গতির ঝড় তোলা ‘ডেজ অব থান্ডার’-এর ইঞ্জিন গর্জে উঠছে আবারও। প্রায় চার দশক পর তৈরি হচ্ছে সাড়াজাগানো রেসিং সিনেমাটির সিকুয়েল। প্রথম সিনেমায় টম ক্রুজের বিপরীতে ছিলেন নিকোল কিডম্যান। এবার তাঁর সঙ্গী হচ্ছেন অ্যান হ্যাথাওয়ে।
২০ ঘণ্টা আগে
ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অপরাধভিত্তিক সিরিজ ‘ক্রাইম প্যাট্রল’ এবার হাজির হচ্ছে ভিন্ন এক আবহ নিয়ে। আজ থেকে সনি টিভিতে শুরু হচ্ছে ক্রাইম প্যাট্রলের নতুন সিজন। ‘ক্রাইম প্যাট্রল—ক্রাইম কা কারেন্ট সিজন’ নামের এই সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে।
২১ ঘণ্টা আগে