তিন নায়িকার সঙ্গে ছবি ও ভিডিও ফাঁস হওয়ার ঘটনায় শর্তহীন দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা শরিফুল রাজ। আজ বিকেলে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস লিখে এ বিষয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন রাজ। তবে স্ত্রী পরীমণিকে নিয়ে কোনো কথা লেখেননি তিনি।
দুই দিন ধরে শোবিজে আলোচনার কেন্দ্রে শরিফুল রাজ, সুনেরাহ বিনতে কামাল, নাজিফা তুষি ও তানজিন তিশা। ঘটনার শুরু গত সোমবার দিবাগত রাত থেকে। শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাঁস হয় কিছু ছবি ও ভিডিও। এসব ভিডিওতে চার তারকাকেই মদ্যপ অবস্থায় দেখা যায়। তাঁদের অঙ্গভঙ্গি ও মুখের ভাষাও ছিল কুরুচিপূর্ণ। এর পর থেকেই এসব ভিডিও ও ছবি নিয়ে চলছে সমালোচনা। এসব ভিডিও ফাঁস হওয়ার ঘটনায় সুনেরাহ ও পরীমণি একে অপরকে দুষছেন। দুজনেই আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। তবে এ বিষয়ে খুব বেশি মন্তব্য করেননি শরিফুল রাজ। অবশেষে এ বিষয়ে লম্বা বিবৃতি দিলেন ‘পরাণ’খ্যাত চিত্রনায়ক। আজ বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সুনেরাহ, তুষি ও তিশার কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।
শরিফুল রাজ লেখেন, ‘আমি আমার তিন বন্ধু ও সহকর্মীর কাছে শর্তহীন দুঃখ প্রকাশ করছি। যারা আমার খুব ভালো বন্ধু দীর্ঘদিনের। সেই বন্ধুত্বের কোনো লিঙ্গ নেই। আমার কারণে তাঁদের হেনস্তার শিকার হতে হলো। আমার সকল শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও সমালোচকদের কাছেও আমি দুঃখ প্রকাশ করছি—বন্ধুদের আড্ডার ঘটনা নোংরা উদ্দেশ্যে স্প্রেড করে মিসলিড করা হয়েছে বলে।’
ভাইরাল ভিডিও নিয়ে রাজ বলেন, ‘আমার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড কিংবা অ্যাকসেস এমন কারও কাছে আছে অথবা হ্যাক করে কেউ আমার দীর্ঘকালের বন্ধু ও সহকর্মীদের সঙ্গের নিতান্ত বন্ধুত্বের আড্ডার ঘটনা লিক করে দেয়। যে বা যারা এই কাজ করেছে, তাদের উদ্দেশ্য ছিল আমাদের হেনস্তা করা। হয়তো তারা সফলও হয়েছে।’
বরাবরই ব্যক্তিগত বিষয় নিয়ে চুপ থাকেন রাজ। নীরবতা মানে দুর্বলতা নয় বলেও জানান তিনি। এ ছাড়া বারবার হোঁচট খেয়ে হাঁটতে শিখেছেন এবং অতীতের ভুল থেকে শিখবেন বলে জানান রাজ।
সব শেষে দর্শকের কাছে সমর্থন চেয়ে রাজ লেখেন, ‘আমাকে আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখবেন। কারণ, আপনাদের সমর্থন ছাড়া একজন শরিফুল রাজ কিছুই নয়।’
দীর্ঘ স্ট্যাটাসে কোথাও স্ত্রী পরীমণির কথা উল্লেখ করেননি রাজ। এ বিষয়টি নেটিজেনদের অবাক করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত নীতির প্রতিবাদে এবার নিজেদের জনপ্রিয় অ্যানিমেটেড শোর নাম বদলে ফেললেন ‘সাউথ পার্ক’-এর নির্মাতারা। দীর্ঘদিনের জনপ্রিয় এই স্যাটায়ার সিরিজের নাম সাউথ পার্ক থেকে পরিবর্তন করে রাখা হয়েছে ‘সাউথ আমেরিকা’।
৪ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়েছে প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য। এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’। ফেসবুকে দেওয়া এমন একটি পোস্টের ছবি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন রুনা লায়লার মেয়ে তানি লায়লা।
১৫ ঘণ্টা আগে
সংগীতবিষয়ক রিয়েলিটি শো ভারতে বেশ জনপ্রিয়। প্রতিবছর একাধিক শো দেখা যায় বিভিন্ন টেলিভিশনে। তবে সেই রিয়েলিটি শোতে দেখানো প্রতিযোগীদের চোখের জল আর হাজারও প্রতিকূলতা পেরিয়ে উঠে আসার গল্প কতটুকু সত্যি—এই বিতর্ক বিনোদনজগতে বহু পুরোনো।
১৬ ঘণ্টা আগে
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে গেছেন আজমেরী হক বাঁধন। সিনেমার প্রিমিয়ার শেষে ভাইয়ের বাসায় বেড়াতে যান তিনি। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের আক্রমণের শিকার হন বাঁধন। ইতিমধ্যে নিয়েছেন আইনি ব্যবস্থা। এর মধ্যেই পাওয়া গেল অভিনেত্রীর নতুন সিনেমার খবর।
১৭ ঘণ্টা আগে