
ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর ভিপি পদপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা অভিযোগ করে বলেছেন, নিয়ম ছিল প্রার্থীরা যেতে পারবে, তারা (বিএনপি ও শিবিরের প্রার্থী) গিয়েছে, কিন্তু আমাদের যেতে দেওয়া হয়নি। কেন আমাদের যেতে দেওয়া হলো না? কারণ, এই নির্বাচনে বিএনপিপন্থী ও জামায়াতপন্থী শিক্ষকদের অনেকে দায়িত্বে ছিলেন এবং তারা ভোট কারচুপির নোংরা প্রতিযোগিতা করেছেন। এর ফলস্বরূপ, প্রায় ৮০% ভোট কাস্ট হয়েছে বলে দাবি করা হচ্ছে।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিন ইয়ামিন মোল্লা বলেন, যদি ধরে নিই যে ৩১ হাজার শিক্ষার্থী রয়েছে এবং ৮০% ভোট কাস্ট হয়েছে, তাহলে কত হাজার শিক্ষার্থী ভোট দিয়েছে? এটা একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ৩০ হাজার শিক্ষার্থী ঢোকে, তাহলে কি সেখানে হাঁটার জায়গা থাকে? কমন সেন্স কী বলে?
বিন ইয়ামিন মোল্লা আরও বলেন, ভোট কাস্টিং কীভাবে হয়েছে শুনুন। প্রথমে বলা হয়েছিল, কোনো বহিরাগতকে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। এখন প্রশ্ন হলো, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তাদের মধ্যে আমার দলের কেউ কি আছে? আমার দলের কেউ নেই। স্বতন্ত্র প্রার্থী বা ছোট প্যানেলগুলোর কি কেউ আছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে? তাদের সমর্থিত কোনো শিক্ষক কি আছে? নেই। ‘কেউ ভেতরে ঢুকতে পারবে না’ ঘোষণায় তখন যাদের শিক্ষক বা কর্মকর্তা নেই, তারা অসহায় হয়ে পড়ে। যাদের কর্মকর্তা বা দলীয় শিক্ষকেরা সেখানে দায়িত্বে আছেন, তারা ভেতরে যাক বা না যাক, কোনো সমস্যা নেই। তারপরও আমরা দেখেছি, তারা সব নিয়মকানুন ভেঙে ভেতরে গিয়েছে।
বিন ইয়ামিন বলেন, এখন কেউ কাউকে মানছে না এবং উভয় পক্ষই বিশ্ববিদ্যালয়ের দুপাশে মহড়া দিচ্ছে। তাদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভাগ করে দিতে হবে, না হলে তারা ক্যাম্পাসে ঢুকে পড়বে।

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগ, ব্যাচ-২৬২ কে (ফল-২০২৬) বরণ করে নিয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির নিজস্ব ক্যাম্পাসে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
১২ ঘণ্টা আগে
প্রাথমিকভাবে মনোনীত শিক্ষার্থীদের আগামী ১ অক্টোবর অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে প্রকাশিত প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনয়ন ফরম অথবা বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া ফরম নির্দেশনা অনুযায়ী পূরণ করে দুই সেট হার্ড কপি জমা দিতে হবে।
১২ ঘণ্টা আগে
তরুণদের চাকরির বাজারে রাজনৈতিক হস্তক্ষেপ বা বৈষম্য মেনে নেওয়া হবে না। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার পাশাপাশি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ সরকারকে দ্রুত নিরসনের করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা অধিকার রক্ষায় আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি...
১২ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের অধীনে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অন-ক্যাম্পাস রেগুলার মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামের প্রথম সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
১৯ ঘণ্টা আগে