২০২৪-২৫ শিক্ষাবর্ষে সুবিধাবঞ্চিত, বাদ পড়া বা কম অর্জনকারী নাগরিকদের পরিস্থিতির উন্নতির জন্য নিজ দেশে বা অন্য কোথাও কাজ করার পরিকল্পনাকারী শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন। বিশ্বব্যাংক অনুযায়ী নিম্ন বা নিম্নমধ্যম আয়ের দেশ থেকে আবেদনকারী যোগ্য শিক্ষার্থীদের ‘আইওই সেনটেনারি মাস্টার্স স্কলারশিপ’ প্রোগ্রামের আওতায় বৃত্তিটি দেওয়া হবে। যুক্তরাজ্যে উচ্চশিক্ষা অর্জনে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
অন্তর্ভুক্ত প্রোগ্রাম: স্নাতকোত্তর।
অন্তর্ভুক্ত বিষয়
ইনস্টিটিউট অব এডুকেশন।
বৃত্তির সংখ্যা: নির্ধারিত নয়।
সুযোগ-সুবিধা
এই বৃত্তি শিক্ষার্থীদের এক শিক্ষাবর্ষের জন্য সম্পূর্ণ টিউশন ফি ও আন্তর্জাতিক বাসস্থান খরচ কভার করবে। মনে রাখতে হবে যে বৃত্তিটি মূলত লন্ডনে জীবিকা নির্বাহ, ভ্রমণ বা অন্য কোনো খরচ বহন করবে না। পাশাপাশি সন্তোষজনক অগ্রগতি সাপেক্ষে এক শিক্ষাবর্ষের জন্যই কেবল আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তি দেওয়া হবে।
প্রয়োজনীয় শর্ত
আবেদনের শেষ সময়
৩ মে ২০২৪।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন-প্রক্রিয়া ও বৃত্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন।
সূত্র: ‘ইউনিভার্সিটি কলেজ লন্ডন’ ওয়েবসাইট
অনুবাদ: শাহরিয়ার সিমন

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ফল ২০২৬ সেমিস্টারের নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ হিল রাকিব অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা প্রোগ্রামের নবীন শিক্ষার্থীরা অংশ নেন।
৩ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি (আইএসটিটি)-এর ২০২৩ সালের এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (এমবিএ ইন এএম) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষার শিক্ষাবর্ষ ২০২১-২২।
১৩ ঘণ্টা আগে
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ২৩ আগস্ট ২০২৬ তারিখে ইউল্যাব ক্যাম্পাসে চীনের ওয়েস্ট ইউনান ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা সভার আয়োজন করে। সভায় দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়।
১ দিন আগে
সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা বিষয়ের পরীক্ষা দিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত, ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।
১ দিন আগে