
শহীদ মিনার থেকে সচিবালয়ের দিকে পদযাত্রা কর্মসূচি ‘মার্চ টু সচিবালয়’ শুরু করার আগে সরকারকে আরও কিছুক্ষণ সময় দিলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আজ মঙ্গলবার দুপুরে এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আপাতত হচ্ছে না।
আন্দোলনকারীরা বলছেন, তাঁরা শিক্ষা উপদেষ্টার ‘আলোচনার প্রস্তাব’ প্রত্যাখ্যান করেছেন। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর অনুরোধে আজ বিকেল ৪টা পর্যন্ত সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পিছিয়েছেন। এই সময়ের মধ্যে দাবি না মানলে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি করবেন।
জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘আমরা “মার্চ টু সচিবালয়” কর্মসূচি প্রত্যাহার করছি না, তবে তা এখনই হচ্ছে না। প্রশাসন এবং হাসনাত আবদুল্লাহ (জাতীয় নাগরিক পার্টির-এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক) আমাদের লংমার্চ কর্মসূচি না করার জন্য আহ্বান জানিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় আমাদের দাবি মেনে নিক। তারা প্রজ্ঞাপন যখন খুশি দিতে পারে। তবে তাঁরা মিডিয়ার সামনে ব্রিফ করে ঘোষণা দিক যে আমাদের তিনটি দাবি মেনে নিয়েছেন, তাহলে আমরা সচিবালয়ের দিকে যাব না।’
বিকেলের মধ্যে সরকার দাবি মেনে না নিলে আজই ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে বলে জানান জোটের সদস্যসচিব।
মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার দাবি নিয়ে ‘দর-কষাকষির’ সুযোগ নেই বলেও জানান এই শিক্ষক নেতা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে ‘লাগাতার অবস্থান’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক-কর্মচারীরা মঙ্গলবার তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন।
এদিকে সারা দেশে সমমনা শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন।
জোটের যুগ্ম আহ্বায়ক ও এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক ফোরাম-বিটিএফের সভাপতি মো. হাবিবুল্লাহ্ রাজু বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারী ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন যতক্ষণ জারি না হবে, ততক্ষণ রাজপথ ছেড়ে যাব না।’
এর আগে রোববার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষক-কর্মচারীরা।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পান। মূল বেতনের সঙ্গে মাসে ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান তাঁরা। ১ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা পেতেন, যা বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। তাঁরা আগে বছরে ২৫ শতাংশ হারে দুটি উৎসব ভাতা পেলেও গত মে মাসে বাড়ানোর পর মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’—এই অমর পঙ্ক্তি আজও বাঙালির হৃদয়ে ধ্বনিত হয়। একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার জন্য তরুণেরা জীবন উৎসর্গ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
৩ ঘণ্টা আগে
টানা চার বছর প্রতিটি সেমিস্টারে সিজিপিএ-৪-এ ৪। শুনতে যতটা সহজ, বাস্তবে আসলে ততটাই কঠিন। কিন্তু সেই কঠিন কাজই করে দেখিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সদ্য স্নাতক সম্পন্ন করা মোছা. স্বপ্নীল আক্তার নূ।
৪ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার জন্য যাঁরা বিদেশের মাটিতে পা রাখার স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য নতুন দুয়ার খুলে দিল অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য মর্যাদাপূর্ণ ‘আরটিপি স্টাইপেন্ড স্কলারশিপ’-এর আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।
৫ ঘণ্টা আগে
বর্তমানে উচ্চশিক্ষা কিংবা অভিবাসনের স্বপ্ন পূরণে আইইএলটিএস একটি অপরিহার্য ধাপ। সাম্প্রতিক সময়ে পরীক্ষার্থীদের বড় অংশই বেছে নিচ্ছেন কম্পিউটার-বেইজড আইইএলটিএস। তবে শুধু পরীক্ষার পদ্ধতি পরিবর্তন করলেই কাঙ্ক্ষিত স্কোর আসে না; প্রয়োজন সঠিক কৌশল, নিয়মিত অনুশীলন এবং উপযুক্ত অনলাইন রিসোর্সের ব্যবহা
৫ ঘণ্টা আগে