আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের জন্য বৃত্তি দিচ্ছে সিঙ্গাপুর সরকার। স্নাতক সম্পন্নকারী গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা বৃত্তিটি অর্জনের জন্য আবেদন করতে পারবেন।
অন্তর্ভুক্ত প্রোগ্রাম: পিএইচডি
অন্তর্ভুক্ত বিষয়
» বায়োমেডিকেল সায়েন্সেস
» ফিজিক্যাল সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
বৃত্তির সংখ্যা: ২৪০টি
অন্তর্ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান
এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস), নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এসটিইউ) বা দ্য সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন (এসইউটিডি)–বৃত্তির আওতায় শিক্ষার্থীরা গবেষণাকাজ করার জন্য এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্বাচন করতে পারেন।
সুযোগ-সুবিধা
এই বৃত্তির আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফিসহ চার বছর পর্যন্ত পিএইচডি অধ্যয়নের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। টিউশন ফি ও আর্থিক সহায়তার পাশাপাশি মাসিক উপবৃত্তি হিসেবে ২ হাজার ৭০০ থেকে ৩ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার, সেটেলমেন্ট অ্যালাউন্স বা নিষ্পত্তি ভাতা হিসেবে ১ হাজার সিঙ্গাপুরি ডলার ও বিমান ভাড়া হিসেবে ১ হাজার ৫০০ সিঙ্গাপুরি ডলার পর্যন্ত দেওয়া হবে।
প্রয়োজনীয় যোগ্যতা
» গবেষণা ও চমৎকার একাডেমিক ফলাফলের জন্য আগ্রহী সব আন্তর্জাতিক স্নাতকদের জন্য এই বৃত্তির সুযোগ উন্মুক্ত।
» ইংরেজি ভাষায় কথা বলা ও লেখায় বিশেষ পারদর্শী তথা ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
» অ্যাকাডেমিক রেফারেন্স প্রদানকারীদের কাছ থেকে ভালো রিপোর্ট।
আবেদনের প্রক্রিয়া
সিঙ্গাপুরে পিএইচডি প্রোগ্রামে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে বৃত্তি ও আবেদনের প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন। আবেদনের শেষ সময় ১ জুন ২০২৪।
সূত্র: এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ ওয়েবসাইট

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ফল ২০২৬ সেমিস্টারের নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ হিল রাকিব অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা প্রোগ্রামের নবীন শিক্ষার্থীরা অংশ নেন।
৩ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি (আইএসটিটি)-এর ২০২৩ সালের এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (এমবিএ ইন এএম) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষার শিক্ষাবর্ষ ২০২১-২২।
১৩ ঘণ্টা আগে
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ২৩ আগস্ট ২০২৬ তারিখে ইউল্যাব ক্যাম্পাসে চীনের ওয়েস্ট ইউনান ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা সভার আয়োজন করে। সভায় দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়।
১ দিন আগে
সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা বিষয়ের পরীক্ষা দিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত, ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।
১ দিন আগে