
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুই দিনের চিকিৎসা শেষে আবার চট্টগ্রাম সার্কিট হাউসে ফিরেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। পরে তিনি সার্কিট হাউসে যান।
এর আগে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কয়েক দিন সার্কিট হাউস থেকেই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করেন অধ্যাপক শেখ শরীফুল আলম। গত ১২ অক্টোবর সকালে তিনি চুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে প্রশাসনিক ভবন-২-এ নিজের কার্যালয়ে যান। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ভবনের ফটকে তালা লাগিয়ে দিলে তিনি সেখানে অবরুদ্ধ হয়ে পড়েন।
প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ১৩ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলমের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়। পরে অসুস্থতার কারণে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা ও পর্যবেক্ষণে থাকার পর বৃহস্পতিবার তিনি আবার সার্কিট হাউসে যান।
চুয়েটের উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত ২২ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল এবং নতুন উপাচার্য শেখ শরীফুল আলমের নিয়োগ বাতিলের দাবিতে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন। পরে আন্দোলনে যোগ দেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ। এখনো অচল অবস্থা কাটেনি।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬ এখনো চূড়ান্ত হয়নি। এ কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কমিটি গঠনের কার্যক্রম বন্ধ রাখতে হবে। এ নির্দেশনা দেশের সব বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের...
৯ ঘণ্টা আগে
নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শোক দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে জগন্নাথ হল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, প্রার্থনা, রক্তদানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
১০ ঘণ্টা আগে
সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সায়েম হোসেন ও তাঁর দল। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আরবি ভাষা ও কোরআনিক শিক্ষা...
১৩ ঘণ্টা আগে
নোট-গাইড পড়েই তো ছেলে-মেয়েরা পাস করে যায়। হ্যাঁ, পাস করে যায়, কিন্তু বিষয়টি মোটেও শিখে যায় না! তুমি নিজেই বলো, ট্রেলার দেখে কি সিনেমা দেখা হয়? যেকোনো গাইড তোমাকে দেয় উত্তরটা, আর আমি দেখাই উত্তরে পৌঁছানোর পথটা।
১৯ ঘণ্টা আগে