২০২১ সালে বিশ্বের বিজ্ঞানীদের তালিকা প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইনডেক্স নামের খ্যাতনামা আন্তর্জাতিক সংস্থা। এ তালিকায় বিশ্বের ১৩ হাজার ৫৩১টি বিশ্ববিদ্যালয়ের ৭ লাখের বেশি বিজ্ঞানীর নাম রয়েছে। এ তালিকায় মর্যাদাপূর্ণ অবস্থান করে নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৭ জন বিজ্ঞানী ও গবেষক।
গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে সায়েন্টিফিক ইনডেক্স এ র্যাংকিং প্রকাশ করেছে। র্যাংকিংয়ে ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষক রয়েছেন। এতে ৭ লাখ ৮ হাজার ৫৬১ জন গবেষকের নাম রয়েছে। যার মধ্যে রয়েছেন এশিয়ার ১ লাখ ৫৩ হাজার ২৬২ জন, বাংলাদেশের এক হাজার ৭৯১ জন এবং ইবির ১৭ জন বিজ্ঞানী।
তালিকায় ইবির গবেষকদের মধ্যে প্রথম ও বাংলাদেশের মধ্যে ১৩৭ তম অবস্থানে রয়েছেন অধ্যাপক আতিকুর রহমান, দ্বিতীয় স্থানে এস এম মোস্তফা কামাল, তৃতীয় স্থানে এম মিজানুর রহমান।
পর্যায়ক্রমে তালিকায় স্থান পাওয়া গবেষক শিক্ষকেরা হলেন—অশোক কুমার চক্রবর্তী, আবু হেনা মোস্তফা জামাল, জি এম আরিফুজজামান খান, এম ডি রেজওয়ানুল ইসলাম, জালাল উদ্দীন, মিনহাজ-উল-হক, দীপক কুমার পাল, মনিরুজ্জামান, কে এম এ সুবহান, হেলাল উদ্দিন, ইব্রাহীম আবদুল্লাহ, মোহাম্মদ রুহুল আমিন ভূঁইয়া, আহসানুল হক, এম মনজুরুল হক।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এ শিক্ষক-গবেষকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। উপাচার্য বলেন, এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণায় অনুপ্রেরণা জোগাবে। বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধির পথে এগিয়ে নিবে। ইসলামী বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে উন্নীত করবে। আন্তর্জাতিক পরিসরে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরিতে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের নিরন্তরভাবে গবেষণার মাধ্যমে নতুন কিছু উদ্ভাবনের আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই মর্যাদাপূর্ণ অবস্থান লাভ করায় তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) শেষ হয়েছে দুই দিনব্যাপী ‘জেএমসি মিডিয়া বাজ’-এর সপ্তম আসর। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ (জেএমসি) বিভাগের আয়োজনে এবং ইয়ামাহার পৃষ্ঠপোষকতায় ২৮ ও ২৯ সেপ্টেম্বর ড্যাফোডিল স্মার্ট সিটিতে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
২১ ঘণ্টা আগে
আবেদনে আবদুল্লাহ আল মামুন জানান, অনার্স পরীক্ষায় ৩.৯০ সিজিপিএ পেয়ে তিনি বিভাগে প্রথম স্থান অর্জন করেন। তবে ফার্মেসি বিভাগের সেশনজট ও প্রশাসনিক জটিলতার কারণে তাঁর শিক্ষাবর্ষের পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি। ২০২৫ সালের নভেম্বরে পরীক্ষা শুরু হয়ে ২০২৬ সালের এপ্রিলে শেষ হয় এবং পরে ফলাফল প্রকাশ...
২১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মো. জাকির হোসেন। তাঁর পদত্যাগের পর নতুন প্রক্টর হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিম...
২ দিন আগে
যুক্তরাজ্যভিত্তিক ঐতিহ্যবাহী শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থান অর্জন করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।
২ দিন আগে