
বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তালা ঝুলিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেখানে শুক্রবার ছাড়া প্রতিদিন দুপুর সাড়ে ১২টার আগ পর্যন্ত মসজিদ বন্ধ রাখায় নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের গেটে তালাবন্দী অবস্থায় বন্ধের নির্দেশনা সংবলিত লিফলেট ঝুলিয়ে দিলে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি ও সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে সকালে মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত মোটেই যৌক্তিক নয়। ক্যাম্পাসে বিদ্যুৎ সাশ্রয়ের আরও অনেক কার্যকর উপায় রয়েছে, সেগুলোর দিকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের আগে গুরুত্ব দেওয়া উচিত।

এ বিষয়ে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য মহোদয়ের থেকে সরাসরি নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের একমাত্র মসজিদটিও যদি সার্বক্ষণিক বন্ধ রাখা হয়, তবে তা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়। আমরা ইতিমধ্যে মাননীয় উপাচার্য মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি জোহর নামাজের পর মসজিদের ইমাম সাহেবসহ আমাদের তাঁর দপ্তরে ডেকেছেন।

প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘৩য় পুনর্মিলনী-২০২৬’ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় প্রাইম ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই আয়োজন শুরু হয়।
৬ ঘণ্টা আগে
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগ ২৬০ ব্যাচকে (সামার-২০২৬) বরণ করে নিয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির নিজস্ব ক্যাম্পাসে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়...
৯ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শ্রেণিকক্ষে পাঠদানের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতি মনিটরিং বা তদারকি করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামীকাল রোববার থেকে সারা দেশে নতুন উপস্থিতি-সংক্রান্ত ট্র্যাকিং ব্যবস্থা চালু হচ্ছে।
১০ ঘণ্টা আগে
মুশফিকুর রহমান রাতুলের বেড়ে ওঠা রাজধানী ঢাকায়। মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের লাফায়েত কলেজে স্নাতক পড়ার জন্য প্রায় ৪ কোটি টাকা সমমানের বৃত্তি বা আর্থিক সহায়তা পেয়েছেন।
১৭ ঘণ্টা আগে