
পাকিস্তান শিগগিরই বাংলাদেশের সঙ্গে একটি শিক্ষা উদ্যোগের দ্বিতীয় ধাপ চালু করতে যাচ্ছে। এই উদ্যোগে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে ৫০০টি স্কলারশিপ বা বৃত্তি দেওয়া হবে। গতকাল বুধবার জানিয়েছে বাংলাদেশে পাকিস্তান হাইকমিশন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাদের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে শেয়ার করা এক পোস্টে তারা এই কথা জানায়।
গত বছর ইসলামাবাদ ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর’ উদ্যোগ ঘোষণা করে। ওই উদ্যোগের আওতায় পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০টি বৃত্তি বরাদ্দ দেওয়ার কথা জানানো হয়। এই বৃত্তির আওতায় নির্বাচিত প্রথম ব্যাচের বাংলাদেশি শিক্ষার্থীরা গত ফেব্রুয়ারিতে পাকিস্তানে পৌঁছেছে।
বাংলাদেশে পাকিস্তান হাইকমিশন এক বিবৃতিতে বলেছে, ‘পাকিস্তান–বাংলাদেশ নলেজ করিডরের দ্বিতীয় ধাপ শিগগিরই চালু হচ্ছে। এর আওতায় পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০টি বৃত্তি দেওয়া হচ্ছে।’ এই উদ্যোগের লক্ষ্য হলো—শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো। দীর্ঘদিনের তিক্ত অতীত পেছনে ফেলে ধীরে ধীরে উন্নত রাজনৈতিক সম্পর্কের দিকে এগোচ্ছে দেশ দুটি।
২০২৪ সালের পর থেকে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক কিছুটা ঘনিষ্ঠ হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর এই অগ্রগতি দেখা যায়। ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে, যা দীর্ঘদিন ধরে দুই দেশের সম্পর্কের ওপর ছায়া ফেলে রেখেছিল।
সম্পর্ক উন্নয়নের এই ধারা অর্থনৈতিক সহযোগিতাতেও প্রতিফলিত করার চেষ্টা করছে দুই দেশ। গত ফেব্রুয়ারিতে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পাকিস্তানের বন্দরনগরী করাচিতে অবতরণ করে। ২০১২ সালের পর এটিই ছিল দুই দেশের মধ্যে প্রথম নিয়মিত ফ্লাইট।
এ ছাড়া, ২০২৪ সালের শেষদিকে দুই দেশের মধ্যে সমুদ্রপথে বাণিজ্য শুরু হয়। এরপর সরকার-টু-সরকার বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। গত বছরের আগস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফরে আসেন। সেখানে তিনি বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই নিখোঁজ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর রহস্যময় অন্তর্ধানের ঘটনা চাঞ্চল্যকর মোড় নিয়েছে। নিখোঁজের এক সপ্তাহ পর স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) সকালে টাম্পা বে এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের ওপর থেকে ২৭ বছর বয়সী জামিল লিমনের
১৫ মিনিট আগে
ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় এ হামলা চালিয়েছে ইসরায়েল। আল জাজিরার এক প্রতিবেদনে এ হামলার খবর জানা গেছে।
১ ঘণ্টা আগে
কর্মকর্তারা জানান, আপাতত এই সফরে থাকছেন না ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। কারণ, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও এই আলোচনায় অংশ নিচ্ছেন না। তবে আলোচনার অগ্রগতি হলে ভাইস প্রেসিডেন্ট যেকোনো সময় ইসলামাবাদ যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বলে...
১১ ঘণ্টা আগে
গত বছর বিশ্বজুড়ে খাদ্যসংকটে পড়া মানুষের দুই-তৃতীয়াংশই মাত্র ১০টি দেশের বাসিন্দা। এই দুই-তৃতীয়াংশের মধ্যে আবার এক-তৃতীয়াংশের বসবাস সুদান, নাইজেরিয়া এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে। শুক্রবার প্রকাশিত জাতিসংঘ-সমর্থিত একটি বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই তালিকায় আছে বাংলাদেশের নামও।
১৪ ঘণ্টা আগে