Ajker Patrika

ময়মনসিংহে পুলিশের অভিযানে ১২ জন গ্রেপ্তার 

প্রতিনিধি, ময়মনসিংহ
ময়মনসিংহে পুলিশের অভিযানে ১২ জন গ্রেপ্তার 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা-পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় পলাতক, ধর্ষণ, অপহরণ এবং মাদক মামলার আসামিসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চোলাই মদ, গাঁজা, হেরোইন ও ইয়াবা উদ্ধার করে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন, সোহাগ মিয়া, মোস্তফা মিয়া, আল আমীন ওরফে সাধু, রফিকুল ইসলাম, মো. হানিফ, হাসানুল হক ও আজহার হোসেন শাহাবুদ্দিনসহ অন্যান্য মামলায় আরও ৫ জনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়। 

গতকাল মঙ্গলবার রাতে কোতোয়ালি মডেল থানার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। পরে ওই দিন বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়। 

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, বিভিন্ন মামলায় পলাতক, মাদক, ধর্ষণ ও অপহরণ মামলায় ১২ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত