
রাজধানীর সবুজবাগে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামি রাজু আহমেদ একজন রেস্টুরেন্ট কর্মী। সবুজবাগের ওহাব কলোনির বাসিন্দা তিনি। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আসামি রাজুকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় শেষে আবার তাঁকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়।
ধর্ষণের অভিযোগে ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে সবুজবাগ থানায় মামলা করেন। মামলার ২০ দিনের মাথায় ২৭ ফেব্রুয়ারি ভুক্তভোগী একটি পুত্রসন্তান জন্ম দেয়। বর্তমানে শিশুটি রাজধানীর আজিমপুরে সোনামণি নিবাসে রয়েছে।
তদন্ত শেষে ২০১৮ সালের ৭ মে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এ মামলার বিচার চলাকালীন বিভিন্ন সময়ে আদালতে ১০ জন সাক্ষ্য দেন।
ঘটনার বিবরণে জানা যায়, যখন ধর্ষণের শিকার হয়, তখন শিক্ষার্থীর বয়স ছিল ১১ বছর। ২০১৭ সালের ১২ মে থেকে মামলার বাদীর বাসায় যাতায়াত করতেন আসামি রাজু। ১১ বছরের শিশুকে ফুসলিয়ে এবং বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আসামি প্রায়ই ধর্ষণ করত। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শিশুর শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হলে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, সে আট মাসের অন্তঃসত্ত্বা। এরপর শিশুর মা বাদী হয়ে সবুজবাগ থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।
রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল উল্লেখ করেন, আসামি রাজুর অপরাধ অত্যন্ত ভয়াবহ, স্পর্শকাতর এবং লজ্জাজনক, যা আমাদের বিবেককে তাড়িত করে। আসামি যে অপরাধ করেছে, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু আইনগতভাবে ধর্ষিতার গর্ভে যে সন্তান জন্মলাভ করেছে, তার পিতৃপরিচয় রয়েছে। সর্বোচ্চ শাস্তি দেওয়া হলে ওই শিশু পিতৃপরিচয় হারিয়ে ফেলবে। এ কারণে আসামিকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো।
পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল আরও বলেন, শিশুটির বয়স ২১ বছর পর্যন্ত রাষ্ট্র তার ভরণপোষণের দায়িত্ব পালন করবে। অন্য কোনো আদালত ইচ্ছা করলে শিশুটির অভিভাবকের দায়িত্ব তৃতীয় যেকোনো পক্ষকে দিতে পারবেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হাফিজুল ইসলাম সাক্ষ্য দেন।
১ দিন আগে
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি আরিফ সরকারকে (৪০) ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)...
৭ দিন আগে
রাজধানী ঢাকার অপরাধজগতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে ‘লড়াই’ আবারও প্রকাশ্যে এল হাজারীবাগের শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে নাম শোনা যাচ্ছে অপর দুই শীর্ষ সন্ত্রাসীর।
১৪ দিন আগে
একই পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযুক্ত ব্যক্তিরা হলেন মো. আব্দুল আওয়াল (৬৫); তাঁর তিন মেয়ে মোছা. আসমা (৪৩), রেশমা খাতুন (৩৯) ও লিজা বেগম ওরফে লিপি আক্তার (৩১); দুই জামাতা মো. মানিক মিয়া (৩৬)....
২৪ দিন আগে