
ছিনতাই হওয়া চলন্ত বাসে ধর্ষণের শিকার নারী যাত্রীর ডাক্তারি পরীক্ষা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে। মেডিকেল বোর্ডের প্রধান ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ডা. রেহেনা পারভীন এই পরীক্ষা সম্পন্ন করেছেন। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে ডা. রেহেনা পারভীন জানিয়েছেন।
এদিকে আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ডাক্তারি পরীক্ষা শেষে ওই নারীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। সেখানে একজন মহিলা বিচারকের তত্ত্বাবধানে ২২ ধারায় ওই নারীর জবানবন্দি নেওয়া হবে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন বিপিএম জানান, যাত্রীদের হাত, মুখ, চোখ বেঁধে এবং চালক-সহকারীদের পিটিয়ে আহত করে বাসের নিয়ন্ত্রণ নেয় ডাকাতেরা। তখন চালকের আসনে বসে গাড়ি চালিয়েছেন গ্রেপ্তারকৃত রাজা মিয়া। তাঁর কাছ থেকে লুণ্ঠিত তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। গাড়ি থেকে দুটি ছুরি, একটি কাঁচিও আলামত হিসেবে জব্দ করা হয়েছে। ডাকাতি ও ধর্ষণের ঘটনার কিছু আলামত সংগ্রহ করা হয়েছে।
গ্রেপ্তার রাজা মিয়াকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন ওসি মাজহারুল আমিন।

একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
৬ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬