
খুনসহ ডাকাতি মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তাঁর নাম মো. লুৎফর রহমান (৫৫)। ১৬ বছর ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি। গতকাল বুধবার রাতে ঢাকা জেলার আশুলিয়া থানার পলাশবাড়ী ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার এটিইউর মিডিয়া এন্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেপ্তার পলাতক আসামি মো. লুৎফর রহমান তাঁর সহযোগীসহ ২০০৭ সালের ১৭ ডিসেম্বর দিবাগত রাতে জয়পুরহাট জেলার সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মজিবর রহমান নামে এক ব্যক্তির ঘরে ঢুকে তাঁকে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করে ও তাঁর ছেলেকে গুরুতর জখম করে। এ সময় আসামিরা তার ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে মো. আ. রাজ্জাক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় লুৎফরসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করে। পুলিশ তদন্ত কার্যক্রম শেষে ২০০৮ সালে মামলায় অভিযোগপত্র দাখিল করে। বিচার কাজ শেষে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালত, জয়পুরহাট চলতি বছরের ২০ জুন লুৎফরসহ ৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়াসহ ১০ হাজার টাকা করে অর্থদণ্ডের রায় দেয়।
পুলিশ সুপার সানোয়ার বলেন, মামলা হওয়ার পর থেকেই এই ঘটনার মূল পরিকল্পনাকারী লুৎফর দীর্ঘ ১৬ বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে ছিলেন। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে এটিইউ।

ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৩ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
২১ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬