রোজার ঈদে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে একগুচ্ছ সিনেমা। ঈদের সিনেমার সর্বশেষ খোঁজখবর জানাতে এই আয়োজন। প্রতিদিন একজন নির্মাতা বা প্রযোজক তাঁর সিনেমার কাজের অগ্রগতি ও প্রত্যাশার কথা জানাবেন। আজ ‘দম’ নিয়ে কথা বলেছেন প্রযোজক শাহরিয়ার শাকিল।

রোজার ঈদে মুক্তি উপলক্ষে দীর্ঘদিন ধরেই টানা কাজ করে যাচ্ছে ‘দম’ সিনেমার টিম। ইতিমধ্যে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার। অফিশিয়াল পোস্টারের পর গতকাল প্রকাশ পেল সিনেমার টিজার। প্রযোজক শাহরিয়ার শাকিল জানালেন, পোস্ট প্রোডাকশন শেষে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
শাহরিয়ার শাকিল বলেন, ‘জানুয়ারিতে আমাদের শুটিং শেষ হয়েছে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের শেষ মুহূর্তের ঘষামাজার কাজ। আমাদের সিনেমা মুক্তির জন্য প্রস্তুত বলা যায়। এ সপ্তাহেই সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার পরিকল্পনা আছে।’

দম সিনেমা পরিচালনা করছেন রেদওয়ান রনি। এ সিনেমা দিয়ে ১০ বছর পর চলচ্চিত্র নির্মাণে ফিরেছেন এই নির্মাতা। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন আফরান নিশো। আরও আছেন চঞ্চল চৌধুরী, পূজা চেরি প্রমুখ। গতকাল প্রকাশিত টিজারে ফুটে উঠেছে উদ্বেগ, নির্যাতন আর সংগ্রামের এক চিত্র। ৫৪ সেকেন্ডের ভিডিওতে দেখা গেল, কোনো এক দুর্ঘটনার পর পাহাড় আর মরুর বুকে দিগ্ভ্রান্ত হয়ে হেঁটে চলেছেন নিশো! চোখেমুখে আতঙ্ক। বিপদ যেন চারপাশেই! একদল অস্ত্রধারী তাঁকে আটক করে। নির্মম নির্যাতনের শিকার হন তিনি। টিজারের পুরোটা সময় তাঁকে ক্লান্ত, রুগ্ণ, উদ্বিগ্ন ও ভীত লুকে দেখা গেছে। অভিনেত্রী পূজা চেরির অভিব্যক্তিতে ছিল অনিশ্চয়তা আর আতঙ্ক! অভিনেতা চঞ্চল চৌধুরীকেও দেখা গেছে বন্দী রূপে। টিজার শেষ হয় নিশোর কণ্ঠে একটি সংলাপ দিয়ে। যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি শাজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো।’
দমের প্রচার পরিকল্পনা জানিয়ে শাহরিয়ার শাকিল বলেন, ‘ফার্স্ট লুকের পর টিজার রিলিজ হলো। ধারাবাহিকভাবে ঈদের আগপর্যন্ত প্রমোশন চলতে থাকবে। ঈদের পরও আমাদের প্রচার চলবে। প্রচার নিয়ে আমাদের ইউনিক কিছু পরিকল্পনা আছে। অনেক চমক দেখতে পারবে দর্শক।’

সিনেমাটি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে এই প্রযোজক বলেন, ‘দম সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র। আড়াই বছর ধরে এই চলচ্চিত্র নিয়ে আমরা কাজ করছি। আমাদের সব সময় চেষ্টা থাকে নেক্সট লেভেলের কাজ করার। বাংলা সিনেমা যে একটু একটু করে এগিয়ে যাচ্ছে, তা দম সিনেমার ফার্স্ট লুক দেখে হয়তো দর্শকেরা বুঝতে পারছেন। আমাদের উদ্দেশ্যই ছিল দম সিনেমা দিয়ে আরেক ধাপ এগিয়ে যাওয়া। যে ভিজ্যুয়াল দর্শক দেখতে পেল, সেটা বাংলাদেশের সিনেমায় নতুন বলেই আমার ধারণা এবং আমাদের আধুনিক দর্শকেরা এ ধরনের সিনেমাই দেখতে চায় বলে আমি বিশ্বাস করি।’

র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
৭ ঘণ্টা আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
১৪ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
১৬ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
১৭ দিন আগে