
ছয় বছরের বিরতি কাটিয়ে ২০২৪ সালে ‘শরতের জবা’ সিনেমা দিয়ে অভিনয়ে ফেরেন কুসুম সিকদার। এবার গানে ফিরলেন তিনি। প্রকাশ পেয়েছে তাঁর গাওয়া কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা নাতে রাসুল ‘হেরা হতে হেলে দুলে’। কুসুম সিকদার জানান, হেরা হতে হেলে দুলে দিয়ে ৯ বছর পর প্রকাশ পেল তাঁর কোনো গান। সবশেষ ২০১৭ সালে প্রকাশ পেয়েছিল কুসুমের গাওয়া ‘নেশা’ শিরোনামের গানটি।
এআই প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হয়েছে হেরা হতে হেলে দুলে নাতে রাসুলের মিউজিক ভিডিও। ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজের পরিকল্পনায় ভিডিওটি নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে। গত রোববার চ্যানেল আইয়ের পর্দায় মিউজিক ভিডিওটি প্রথম সম্প্রচারিত হয়। পরে এটি চ্যানেলটির ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়।
নজরুল একাডেমি থেকে নজরুলসংগীত এবং ধ্রুপদি সংগীতে কোর্স করেছেন কুসুম সিকদার। তাই নজরুলের এই নাতে রাসুল গাওয়া সহজ হয়েছে তাঁর জন্য।
কুসুম সিকদার বলেন, ‘আমি মূলত নজরুলসংগীতশিল্পী। তাই কাজী নজরুল ইসলামের গান দিয়ে ফেরাটা ভীষণ ভালো লাগছে। ২০১৭ সালে শেষ গান প্রকাশ পেয়েছিল। এ ছাড়া আরকেটি ব্যতিক্রম বিষয় হলো মিউজিক ভিডিও তৈরি হয়েছে এআই দিয়ে। প্রযুক্তিগত দিক থেকে পুরো পৃথিবী দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরাও এর সঙ্গে তাল মেলাচ্ছি, এটা ভালো দিক।’
সম্প্রতি কুসুম সিকদার শেষ করেছেন ‘পাপ কাহিনী ২’ ওয়েব সিরিজের শুটিং। এটি কুসুম শিকদার অভিনীত প্রথম ওয়েব কনটেন্ট। প্রেম, পরকীয়া, প্রতারণা এবং প্রতিশোধের গল্পে এটি পরিচালনা করছেন শাহরিয়ার নাজিম জয়। গত বছর মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ সিরিজটিও তিনি পরিচালনা করেছেন।
প্রথমবার ওটিটিতে কাজ করা প্রসঙ্গে কুসুম সিকদার বলেন, ‘অভিনয়ের ক্ষেত্রে মাধ্যমটা তেমন মুখ্য নয়। শুটিংয়ের সময় আমার কাছে কোনো পার্থক্য মনে হয়নি। চরিত্র অনুযায়ী নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আর জয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, বোঝাপড়াটা ভালো। পুরোনো সহশিল্পীদের সঙ্গে কাজ করা সব সময় আনন্দের।’
সবকিছু ঠিক থাকলে এই রোজার ঈদে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে পাপ কাহিনী ২। কুসুম সিকদার জানালেন, শিগগির এই সিরিজের ডাবিং শুরু করবেন তিনি। তবে এখনই সিরিজটির গল্প নিয়ে কিছু বলতে চাইলেন না তিনি। শুধু বললেন, ‘অভিনয়শিল্পী হিসেবে আমি সব সময় সিলেক্টিভ। আমার কাজগুলোয় কোনো রিপিটেশন নেই। একই চরিত্রে কাজ করতে চাই না বলেই কাজের সংখ্যা কম। আমি যেমন কাজ করতে পছন্দ করি, এই সিরিজের গল্পটিও তেমন। আশা করছি দর্শক একটি ভালো কাজ দেখতে পারবে।’

র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
৭ ঘণ্টা আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
১৪ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
১৬ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
১৭ দিন আগে